Wednesday, June 17, 2026

উত্তরপ্রদেশের পরে মধ্যপ্রদেশেও বুলডো*জারের শাসন!

Date:

Share post:

উত্তরপ্রদেশের (Utter Pradesh) পরে মধ্যপ্রদেশেও (Madhya Pradesh) আইনের পথে না হেঁটে কার্যত আইনকে বুলডোজ করছে প্রশাসন। অভিযুক্তদের আদালতের পথে শাস্তি দেওয়ার বদলে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙাই এখন বিজেপি শাসিত রাজ্যগুলির প্রথা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার, মধ্যপ্রদেশের শাহদোল জেলায় ধর্ষণের অভিযুক্তের বাড়ি ভেঙে দিল পুলিশ (Police)। মহিলা পুলিশকর্মীরাই বুলডোজারের চালকের আসনে বসে অভিযুক্তর বাড়ি ভাঙে। ঘটনাটি ঘটেছে ভূপাল থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে।

এক নাবালিকার গণধর্ষণ মামলায় জড়িত ওই বাড়ির মালিক কৌশল কিশোর চৌবে। এই ঘটনায় এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কৌশলকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার। দামোহের রানেহ থানার ইনচার্জ পি কুর্মি অবশ্য জানান, সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে কৌশলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে নাবালিকাকে গণধর্ষণ এর অভিযোগ রয়েছে। মূলত অবৈধ নির্মাণের জন্যই তার বাড়ি ভাঙা হয়েছে বলে সাফাই দিয়েছে পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে বাড়ি থাকার পরেও কেন এখনই তার বাড়িটা ভাঙতে গেল পুলিশ প্রশাসন।

এই ঘটনা থেকে স্পষ্ট বিজেপিশাসিত রাজ্যগুলিতে বুলডোজারের আইন চলছে। সেখানে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এনকাউন্টার করে দেওয়া বা বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার মতো গুন্ডামির রাস্তায় হাঁটছে স্বয়ং পুলিশ। এক্ষেত্রে আইন-আদালতের উপর রাজ্যবাসীর কতটা আস্থা থাকবে সেটাই প্রশ্ন চিহ্ন হয়ে দেখা দিয়েছে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...