Wednesday, June 17, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় দিনে খেলতে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের তৃতীয় দিনে খেলতে নেমে অনন‍্য নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ভারতের সপ্তম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূর্ণ করলেন তিনি। এদিন ভারতের হয়ে ৪৩৮তম টেস্ট খেলতে নেমে নতুন মাইলফলক স্পর্শ করলেন রোহিত।

শনিবার ২১ রান করার সঙ্গে সঙ্গেই বাইশ গজে নতুন মাইলস্টোন স্পর্শ করেন রোহিত। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৫ রান করেন তিনি। আর এদিন এই রান করতেই ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭,০০০ রান পূর্ণ করলেন রোহিত।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই নজির রয়েছে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি এবং বীরেন্দ্র সেহবাগের। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান করার নজির সচিন তেন্ডুলকরের দখলে। দ্বিতীয় স্থানে বিরাট।

এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করলেন শুভমন গিল। বাংলাদেশে গিয়ে টেস্ট জীবনের প্রথম শতরান করেছিলেন শুভমন। তবু ভারতীয় দলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দু’টি টেস্টে বসে থাকতে হয়েছিল গিলকে। প্রথম  দু’টি টেস্টে রাহুল ব্যর্থ হওয়ার পর শিকে ছেঁড়ে শুভমনের। ইন্দোরে তৃতীয় টেস্টে সেভাবে রান না পেলেও আহমেদাবাদে স্বমহিমায় শুভমন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জীবনের দ্বিতীয় শতরান করে ফেললেন তিনি। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৮ রান করেন শুভমন।

আরও পড়ুন:সোনার গ্লাভস পেয়েও সন্তুষ্ট নন বাগান গোলরক্ষক, লক্ষ‍্য অন‍্য, জানালেন বিশাল কাইথ

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...