Saturday, April 4, 2026

Breakfast Spots: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। প্রথম ইনিংসে ৪৮০ রান অস্ট্রেলিয়ার। দ্বিতীয় দিনের শেষে ৩৬ রান ভারতের। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল।

২) বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে নিলেন ৬ উইকেট। আর এই উইকেট নিতেই নজির গড়েন অশ্বিন। টপকে গেলেন ভারতের প্রাক্তন বোলার অনিল কুম্বলকে।

৩) নতুন জার্সি প্রকাশ করল মুম্বই ইন্ডিয়ান্স। পোশাকশিল্পী শান্তনু ও নিখিল নতুন জার্সির নকশা তৈরি করেছেন। নতুন জার্সি নিয়ে মুম্বই দলের এক মুখপাত্র বলেছেন, “এই জার্সি হল মুম্বই শহরটার প্রতিফলন। গত কয়েক বছর ধরে অনেক অনুপ্রেরণার সঙ্গে জড়িয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

৪) বৃহস্পতিবার আইএসএল-এ সেমিফাইনালের প্রথম পর্বে হায়দরাবাদ এফসির সঙ্গে গোলশূন‍্য ড্র করে এটিকে মোহনবাগান। আর দলের এই পারফরম্যান্স খুশি নন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ম‍্যাচ শেষে জুয়ান বলেন, এই ফলে হতাশ।

৫) প্রয়াত অস্ট্রেলিয়ার অধিনায়ক প‍্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন মারিয়া। শুক্রবার এমনটাই জানাল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। শেষ সময়ে মায়ের পাশে থাকতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পরেই দেশে ফিরে যান প্যাট।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...