Saturday, April 4, 2026

DA ধর্মঘটীদের শো-কজ করছে নবান্ন, সন্তোষজনক উত্তর না মিললেই কড়া পদক্ষেপ

Date:

Share post:

DA-এর দাবিতে রাজ্য সরকারি কর্মচারিদের একাংশ। বিরোধী রাজনীতিতে প্রভাবিত হয়ে অনশন-বিক্ষোভ-আন্দোলন করছেন। অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়ে আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছেন খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিন্তু সব আবেদন-আর্জিকে উপেক্ষা করে গতকাল, শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল আন্দোলনকারীদের যৌথমঞ্চ। যদিও তাদের ডাকা ধর্মঘটে কোনও প্রভাব পড়েনি। বরং, সরকারি দফতরগুলিতে হাজিরা ছিল সন্তোষজনক।

তবে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে যে গুটিকয়েক সরকারি কর্মচারী DA-র দাবিতে ধর্মঘট করেছেন, তাঁদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার।
শুক্রবার ধর্মঘটী সরকারি কর্মচারীরা কর্মস্থলে হাজির না হওয়ায় তাদের শো-কজ করতে চলেছে নবান্ন। সোমবার থেকে শো-কজ নোটিশ পাঠানো হবে ওই ধর্মঘটীদের।

আরও পড়ুন- প্রযোজকদের আয়ের উৎস জেনে ছবি সই করেন নাকি? টলিউডের পাশে দাঁড়িয়ে সরব শতাব্দী

নোটিশ উপেক্ষা করে কেন তাঁরা নিজেদের দফতরে হাজির হননি তা জানতে চায় রাজ্য সরকার। গতকালই বিভিন্ন জেলা ও বিভিন্ন দফতরের আধিকারিকদের বলা হয়েছিল যারা শুক্রবার কর্মস্থালে অনুপস্থিত ছিলেন তাঁদের নামের তালিকা পাঠাতে।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের আধিকারিকদের একটি বড় অংশই অনুপস্থিতি কর্মীদের তালিকা পাঠিয়ে দিয়েছেন। অনেকে আবার আজ তা পাঠিয়েছেন। সেই তালিকা অর্থ দফতরে আসার পরই সিদ্ধান্ত হয়েছে, সোমবার থেকেই অনুপস্থিত কর্মীদের কাছে শো-কজের চিঠি পাঠানো হবে। তাঁদের কাছে জানতে চাওয়া হবে, ঠিক কী কারণে তাঁরা শুক্রবার অফিসে অনুপস্থিত ছিলেন। সন্তোষজনক উত্তর না পেলে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। আগামী সপ্তাহের মধ্যেই শো-কজ লেটারের উত্তর দিতে হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...