Tuesday, June 23, 2026

প্রযোজকদের আয়ের উৎস জেনে ছবি সই করেন নাকি? টলিউডের পাশে দাঁড়িয়ে সরব শতাব্দী

Date:

Share post:

“একটি ছবিতে কেউ সই করলে তাঁর প্রোডিউসারের ইনকাম সার্টিফিকেট দেখেন নাকি? কোথা থেকে ইনকাম করে তিনি ছবি করছেন দেখেন? নাকি সেটা দেখা আমাদের কাজ? সাধারণত প্রোডিউসার (Producer) কী করেন এটা জানা হয়। তারপরেই কাজ শুরু হয়। প্রমাণ দিয়ে, আধার কার্ড দিয়ে, পাড়ায় মুদির দোকানে তার ধার আছে কিনা, সেসব জেনে কেউ ছবি করে না।” শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার টলিউডের একের পর এক নাম জড়ানোর পর ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ালেন অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)।

দুদিন আগেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করে ইডি। সেখানে সামনে আসে কুন্তল ঘোষের থেকে অগ্রিম ৪০ লাখ টাকা নিয়েছিলেন বনি। এই নিয়ে প্রবল আলোচনা হয়। এই বিষয় নিয়ে এদিন টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের পাশে দাঁড়ালেন শতাব্দী। তিনি বলেন, ‘‘স্থানীয় এসপি বা বিডিও-র সার্টিফিকেট দেখে কেউ তো কারও সঙ্গে মেলামেশা করেন না।’’

শনিবার নলহাটির বুজুং গ্রামে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে বীরভূম সাংসদ বলেন, ‘‘সব সময় অভিনেতা-অভিনেত্রীরা জেনে সব করেন তেমন তো নয়।’’ এরপরেই সমালোচকদের বিরুদ্ধে তোপ থেকে শতাব্দী বলেন, ‘‘যারা বড় বড় চ্যানেলে বসে অভিনেতা অভিনেত্রীদের বড় বড় জ্ঞান দেয় যে সব জানা উচিত, তাদের জিজ্ঞাসা করি, একটি ছবিতে কেউ সই করলে তাঁর প্রোডিউসারের ইনকাম সার্টিফিকেট দেখেন নাকি? কোথা থেকে ইনকাম করে তিনি ছবি করছেন দেখেন? নাকি সেটা দেখা আমাদের কাজ? সাধারণত প্রোডিউসার কী করেন এটা জানা হয়। তারপরেই কাজ শুরু হয়। প্রমাণ দিয়ে, আধার কার্ড দিয়ে, পাড়ায় মুদির দোকানে তার ধার আছে কিনা, সেসব জেনে কেউ ছবি করে না। তাই অভিনেতা অভিনেত্রীরা তাঁদের কাজ করতে যান, সেটাই তাঁরা করেন। অনেক সময় কোনও অভিযোগ থাকলে তখনই জানা যায় না। পরে জানা যায়।’’

সাংসদ অভিনেত্রীর কথায়, ‘‘সাবধানে চলো বলার মানে কী? সে তাঁর নিজস্ব কোনও অনুষ্ঠানে যাবে না। সেখানে গিয়ে কারও সঙ্গে ছবি তুলবে না। সেখানে গিয়ে কারও সঙ্গে বন্ধুত্ব হলে তাঁর বাড়িতে নিমন্ত্রণ করলে যাবে না। তাহলে তো ঠগ বাছতে গাঁ উজার হয়ে যাবে। তবে শতাব্দীর মতে, “তবে যতটা ঝামেলা এড়িয়ে চলা যায় ততই ভাল। এটা একটা পেশা, তাকে পেশাগতভাবেই নিতে হবে।”

আরও পড়ুন- শহিদবেদিকে এবার ‘অপবিত্র’ করতে দেবেন না নন্দীগ্রামবাসী: শুভেন্দুদের বার্তা তৃণমূলের

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...