Wednesday, June 10, 2026

সবুজ মেরুন সমর্থকদের ভালোবাসা মন কেড়েছে বাগান গোলরক্ষকের

Date:

Share post:

ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্লে-অফের ম্যাচে ভয়ঙ্কর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ।। ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। চোট পাওয়ার পরেও দারুণ ভাবে ফিরে এসেছেন এটিকে মোহনবাগান গোলরক্ষক। সেমিফাইনালের প্রথম পর্বে হায়দরাবাদের মাঠে সবুজ-মেরুনের শেষ দুর্গের প্রহরী কিছু অসাধারণ সেভ না করলে সেমিফাইনালে ঘরের মাঠে পিছিয়ে থেকেই নামতে হত জুয়ান ফেরান্দোর ছেলেদের। আইএসএল-এ ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করার পুরস্কার পেয়েছেন বিশাল। তবে ঘরের মাঠে সমর্থকদের সমর্থন এবং ভালোবাসা মন কেড়েছে বাগান গোলরক্ষকের। এদিন এমনটাই জানালেন বিশাল কাইথ।

এদিন বিশাল বলেন, “আমি কোনোদিন ভাবিনি ২১টা ম্যাচ গোলের নীচে দাঁড়াতে পারব। সেটা সম্ভব হয়েছে ঘরের মাঠে দারুণ সমর্থকদের জন্য। ওড়িশা এফসি-র বিরুদ্ধে যখন আহত হই তখন সমর্থকদের ভালোবাসা বুঝতে পারি। জীবনে কোনোদিন ওরকম চোট পাইনি। মিনিট খানেক অজ্ঞানও হয়ে গিয়েছিলাম। মাঠে অ্যাম্বুলেন্স ঢুকেছিল। সেই অবস্থায় সকলেই আমাকে সাহায্য করতে এগিয়ে আসে। জা দেখে আমি আপ্লুত। উঠে দাঁড়ানোর পর সমর্থকরা যেভাবে আমাকে উদ্বুদ্ধ করেছে তা কোনোদিন ভুলব না।”

আরও পড়ুন:ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পিচ নিয়ে মুখ খুললেন সৌরভ, আহমেদাবাদের পিচ নিয়ে কী বললেন মহারাজ?

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...