Wednesday, June 24, 2026

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পিচ নিয়ে মুখ খুললেন সৌরভ, আহমেদাবাদের পিচ নিয়ে কী বললেন মহারাজ?

Date:

Share post:

চলছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরাজ। বর্ডার-গাভাস্কর ট্রফিতে ২-১ এ এগিয়ে ভারতীয় দল। আহমেদাবাদে চলছে চতুর্থ টেস্ট। এই সিরিজে সব থেকে আলোচনার বিষয় হয় পিচ। সিরিজের প্রথম ম‍্যাচ থেকেই পিচ নিয়ে চলছে বিশ্লেষন। বিশেষ করে ইন্দোরের পিচ নিয়ে আলোড়ন পরে যায়। এমনকি আইসিসিও ইনদোরের পিচকে খারাপ অ‍্যাখ‍্যা দেয়। তারপর থেকেই পিচ বিতর্কে উত্তাল ভারতীয় ক্রিকেট। এবার সেই বিতর্কেই মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ টেস্টের পিচ নিয়ে সন্তুষ্ট সকলেই। এই পিচে রান হচ্ছে, আবার ভালো বলের জন্য উইকেটও পাচ্ছেন বোলাররা। বিসিসিআই-এর প্রাক্তন সভাপতিও বেশ খুশি এই পিচ নিয়ে। শনিবার হাওড়া ইউনিয়নের শতবর্ষের অনুষ্ঠানে এসে এ কথাই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

এদিন শুভমন গিলের দুরন্ত শতরান নিয়ে প্রশ্ন করাতেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “এর আগে বেশ কঠিন উইকেটে ম্যাচ খেলতে হয়েছে ভারতীয় দলকে। এটা একেবারে সঠিক উইকেটে ম্যাচ হচ্ছে।”

চতুর্থ টেস্টে সেঞ্চুরি করা শুভমন গিল স্বপ্নের ফর্মে রয়েছেন। এমনটাই মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবারই বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচে শতরান করেন ভারতের ওপেনার। ১২৮ রানের ইনিংস খেলেন গিল। ভারতের তারকা ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। শুভমন প্রসঙ্গে সৌরভ বলেন, “ও দুর্দান্ত ফর্মে রয়েছে, প্রথম তিনটে টেস্টে ব্যাট করা সহজ ছিল না। সেখান থেকে এই টেস্টের উইকেট ব্যাটারদের পক্ষে সুবিধাজনক। সেই সুযোগটাই ও কাজে লাগিয়েছে।’

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...