Thursday, May 14, 2026

Group C: কমিশনের পর এবার ৮৪২ জনের নিয়োগপত্র বাতিল করল পর্ষদ  

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পর চাকরি গেল গ্রুপ সি (Group C) পদে কর্মরত ৮৪২ জনের। শনিবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগপত্র বাতিলের কথা ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনও (SSC) এদিন বিজ্ঞপ্তি দিয়ে প্রথম দফায় ৫৭ জনের চাকরি বাতিল করার কথা ঘোষণা করে। হাইকোর্ট যে ৮৪২ জনের চাকরি বাতিল করেছে তাঁদের মধ্যেই ছিলেন ৫৭ জন। এই ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, কমিশনের সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছিলেন তাঁরা। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) এজলাসে মামলার শুনানির সময় বিষয়টি উঠে আসে।

উল্লেখ্য, ২০১৬ সালের গ্রুপ সি-র নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগ সামনে আসে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই তদন্ত শুরু করে সিবিআই। সেই তদন্তে উঠে আসে উত্তরপত্র বা ওএমআর শিট কারচুপির ঘটনা। অভিযোগ ওঠে নম্বর বাড়িয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছেন কেউ কেউ এমন অভিযোগও সামনে আসে। শুক্রবার সেই মামলার শুনানিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনকে নির্দেশ দেন, শনিবার বেলা বারোটার মধ্যে সবার সুপারিশপত্র বাতিল করতে হবে এবং দুপুর তিনটের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র বাতিলেরও নির্দেশ দেন। সেই নির্দেশের পরই পদক্ষেপ নিল কমিশন ও পর্ষদ।

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...