Wednesday, June 24, 2026

রাজ্যে কৃষকদের আয় বেড়েছে তিনগুণ: বিধানসভায় জানালেন কৃষিমন্ত্রী

Date:

Share post:

বছরের পর বছর কৃষকদের জন্য সারের বরাদ্দ কমিয়ে দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। একশো দিনের কাজ, আবাস , সড়ক যোজনার মতো রাজ্যের কৃষকদের প্রতিও অব্যাহত কেন্দ্রের বঞ্চনা। অথচ প্রতিশ্রুতি মতো কৃষকদের বার্ষিক অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার। শনিবার বিধানসভায় কৃষি দফতরের বাজেট আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রের এই বঞ্চনার কথা বিস্তারিতভাবে তুলে ধরলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। তবে কেন্দ্রের (Centre) আর্থিক বঞ্চনা সত্ত্বেও রাজ্য কৃষি ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রধানমন্ত্রী যেখানে কৃষকদের দ্বিগুণ আয় বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) সরকারের আমলে রাজ্যে কৃষকদের আয় বেড়েছে তিনগুণ।

কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে গিয়ে কৃষিমন্ত্রী বিধানসভায় বলেন, রাজ্যে এনকেপি সারের চাহিদা বেশি। তা সত্ত্বেও কেন্দ্র প্রতিবছর ক্রমান্বয়ে সারের যোগান কমিয়ে দিচ্ছে। গত আর্থিক বছরে রাজ্যে সারের চাহিদা ছিল ৯ লক্ষ ৫ হাজার মেট্রিক টন। কিন্তু কেন্দ্রের কাছ থেকে পাওয়া গেছে সাড়ে ৫ লক্ষ মেট্রিক টন। কৃষিমন্ত্রী জানান, চলতি আর্থিক বছরে সারের চাহিদা রয়েছে ৯ লক্ষ ৩০ হাজার মেট্রিক টন। যেখানে কেন্দ্র এ পর্যন্ত দিয়েছে মাত্র ৩ লক্ষ ৪৯ হাজার মেট্রিক টন! সারের কালোবাজারি নিয়ে বিরোধী বিধায়কদের সমালোচনার উত্তরে মন্ত্রী জানান, ইতিমধ্যেই ১২ হাজারের বেশি ব্যবসায়ীকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এরমধ্যে এক হাজার ৩৮৬ জনকে শোকজ করা হয়। ১১ জন ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করা হয়েছে। ৬৫ জনের দোকান বন্ধ করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে।

আরও পড়ুন- Group C: কমিশনের পর এবার ৮৪২ জনের নিয়োগপত্র বাতিল করল পর্ষদ  

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...