Tuesday, June 16, 2026

সন্তানকে স্ত*ন্যপান করানো অ*ন্যায় ! আদালতে ‘মা’কে শা*স্তি দিলেন বিচারক

Date:

Share post:

দুধের শিশুকে স্তন্যপান (Breastfeeding the baby) করানোর অভিযোগে শাস্তি পেলেন মা। অবিশ্বাস্যকর এই ঘটনায় কাঠগড়ায় বিচার ব্যবস্থা ! অস্ট্রেলিয়ার (Australia) মেলবোর্নের ভিক্টোরিয়ান কাউন্টি কোর্টে (Victorian County Court) শুনানি চলার সময় একরত্তিকে থেকে স্তন্যপান করাচ্ছিলেন মা (Mother)। তাতেই বেজায় চটলেন বিচারক। কোর্টরুমে এই ‘অন্যায়ের’ শাস্তি পেতে হল মা-কে।

আগামী ১৭ তারিখ মুক্তি পেতে চলেছে রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সিনেমার ট্রেলারে মায়ের যন্ত্রণার কথা ফুটে উঠেছে। সন্তানকে নিজের কাছে রাখার জন্য আদালতের বিচারের পরোয়া করেন না মা। বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার প্রেক্ষিতে এবার ওটিটি প্লাটফর্মে আসছে এই সিনেমা। কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক আদালতে যে ঘটনা ঘটলো তা সিনেমার থেকে কিছু কম নয়। গত বৃহস্পতিবার একটি মামলার শুনানি চলছিল। সেই সময় কোর্টরুমে বসেই নিজের সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন এক মহিলা। শুনানি চলাকালীনই আচমকা ওই মহিলার উদ্দেশে বিচারক বলেন, কোর্টরুমের ভিতর সন্তানকে স্তন্যপান করানো যাবে না। এই আদেশের প্রেক্ষিতে তিনি যুক্তি দেন যে এতে তাঁর মনোযোগ বিঘ্নিত হতে পারে।এরপরই দুধের সন্তান কোলে কোর্টরুমের বাইরে বেরিয়ে যান ওই মহিলা। কিন্তু তাই বলে বিতর্ক আটকে থাকেনি। প্রশ্ন উঠতে শুরু করেছে বিচারকের মানসিকতা নিয়ে। দুধের শিশুর যখন তখন খিদে পেতে পারে, সে ক্ষেত্রে মা একেবারেই উচিত কাজ করেছেন। যেখানে অস্ট্রেলিয়ার সংসদ এবং অন্যান্য দেশের সংসদেও সন্তানকে স্তন্যপান করানোর অনুমতি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আদালত কীভাবে একজন মা’কে একথা বলতে পারে, তা কল্পনা করতে পারছেন না কেউই।

 

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...