Saturday, April 4, 2026

Sealdah Railway : ইন্টারলকিংয়ের কাজের জেরে ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা !

Date:

Share post:

নৈহাটি (Naihati) ও কল্যাণী স্টেশনের (Kalyani Junction) মধ্যে থার্ড লাইন ও স্বয়ংক্রিয় সিগন্যাল (Automatic Signal System) ব্যবস্থা তৈরির কাজ চলছে। সেই কারণে শনিবার সারাদিন ভোগান্তির মুখে শিয়ালদহ শাখার (Sealdah Main Line) নিত্যযাত্রীরা। বেশকিছু রুটের ট্রেন বাতিল করা হয়েছে পাশাপাশি রুট বদলেও ট্রেন চালাবার বিকল্প ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ বলেই ডিআরএম (DRM) সূত্রে খবর। পূর্ব রেল সূত্রে খবর, আগামী আরও তিনদিন এই সমস্যা চলবে।

সপ্তাহের শেষ দিনে শিয়ালদহ মেন শাখায় চরম গন্ডগোল। রেল সূত্রে জানা যাচ্ছে নৈহাটি-কল্যাণী স্টেশনের মাঝে চলছে । ফলে বাতিল একাধিক ট্রেন। বেশ কিছু ট্রেনের সময়সীমা ও রুট বদল। সপ্তাহের শেষ দিনে শিয়ালদহ মেন শাখায় চরমে ভোগান্তি।বেশিরভাগ ক্ষেত্রেই কল্যাণী সীমান্ত ও নৈহাটি লোকাল বাতিল করা হচ্ছে। বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে ট্রেন। ফলে ভিড়ও হচ্ছে বেশি। এর জেরে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। জানা গেছে, নৈহাটি ও কল্যাণীর মধ্যে এই ইন্টারলকিংয়ের কাজ ১০ থেকে ১৪ মার্চ পর্যন্ত চলবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...