Friday, March 13, 2026

নৃ.শংস অত্যা.চারের পর পিটিয়ে খু.ন, গুজরাটের নে.শামুক্তি কেন্দ্রে ভ.য়াবহকাণ্ড

Date:

Share post:

নেশামুক্তি কেন্দ্রে যুবকের সঙ্গে নৃশংস অত্যাচার। প্রায় ৯০ মিনিট ধরে নারকীয় অত্যাচারের পর পিটিয়ে খুন করা হলো যুবককে(Youth)। ঘটনায় ওই নেশা মুক্তি কেন্দ্রের ম্যানেজার সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের(Gujarat) পাটান এলাকায়। যুবকের মৃত্যুর পর এই মৃত্যুকে স্বাভাবিক বলে শেষকৃত্য সেরে ফেলে অভিযুক্তরা।

সুরাটের এক স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেহসানা জেলার নেশামুক্তি কেন্দ্রে গত ছ’মাস ধরে ভরতি ছিলেন হার্দিক সুথার নামে এক যুবক। গত মাসে তাঁর মৃত্যু হয়। শেষকৃত্যও হয়ে গিয়েছিল। হার্দিকের পরিবারকের ওই কেন্দ্রের ম্যানেজার সন্দীপ প্যাটেল জানিয়েছিলেন, আচমকা রক্তচাপ কমে গিয়ে মৃত্যু হয়েছে। দিন দুয়েক আগে বিষয়টি সম্পর্কে জানতে পারে পাটান এলাকার বি ডিভিশনের পুলিশ। তাদের সন্দেহ হওয়ায় নেশামুক্তি কেন্দ্রে এসে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতেই আসল তথ্য উঠে আসে। পুলিশের তরফে জানানো হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি শৌচাগারের ঢুকে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল হার্দিক। বিষয়টি জানতে পারে সন্দীপ-সহ সাত-আটজন শৌচাগারে ঢুকে তাঁর হাত-পা কষে বেঁধে দেয়। এরপর চলে অত্যাচার।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, প্রায় দু’ঘণ্টা ধরে প্লাস্টিকের মোটা পাইপ দিয়ে চলে মারধর। এরপর লাইটারের আগুনে পাইপের একাংশ গলিয়ে ফেলা হয়। আর সেই গরম তরল প্লাস্টিক ঢেলে দেওয়া হয়েছিল হার্দিকের গোপনাঙ্গে। এমনকী, তাঁর গোপনাঙ্গের লোম পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এরপর এই মৃত্যুর ঘটনাকে ধামাচাপা দিতে সন্দীপের গাড়িতে করে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল হার্দিককে। সারা রাত গাড়িতেই পড়েছিল তাঁর দেহ। পরের দিন যুবকের আত্মীয়দের মৃত্যুর খবর জানানো হয়। গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত ৮ জনকেই গ্ৰেফতার করেছে পুলিশ।

spot_img

Related articles

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে...

দানবাক্সে ৩.০৭ কোটি! কর্নাটকের মন্দিরে রেকর্ড সংগ্রহ

তিরুমালা তিরুপতি বা মহারাষ্ট্রের সিদ্ধি বিনায়ক বা পুরীর জগন্নাথ মন্দির নয়। এবার কর্ণাটকের শ্রী রেণুকা ইয়েল্লাম্মা মন্দিরের (Renuka...

কেন্দ্রের ভুল নীতিতেই ৪ সঙ্কটে দেশ! তুলোধনা তৃণমূলের, মোদির সভার মঞ্চ-সজ্জা নিয়ে কটাক্ষ

মোদি সরকারের ভুল নীতির ফলে দেশজুড়ে গ্যাস সঙ্কটের তীব্রতা বাড়ছে। ৪ সঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার, তৃণমূল (TMC)...