Tuesday, April 28, 2026

বায়রনের শপথ প্রশ্নে বিধানসভায় তৎপর কংগ্রেস

Date:

Share post:

সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে ১০ দিন আগে। এখনও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি জয়ী কংগ্রেস প্রার্থী। কেন এত দেরি? জানতে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন বায়রন বিশ্বাস । রাজ্যপাল দিন ঠিক করবেন। জানালেন অধ্যক্ষ এবং পরিষদীয় মন্ত্রী।

সাগরদিঘিতে বায়রন বিশ্বাসের জয়ের মধ্য দিয়ে বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেস। কিন্তু, বিধায়ক হিসেবে এখনও শপথ নিতে পারেননি কংগ্রেসের জয়ী প্রার্থী। আর তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। সাধারণত বিধানসভায় অধিবেশন চলাকালীন, জয়ী প্রার্থীদের শপথের আয়োজন করা হয়। এখন বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। কিন্তু, বায়রন বিশ্বাসের শপথ হচ্ছে না কেন, এই প্রশ্ন তুলেছে কংগ্রেস।        শনিবার সাগরদিঘির জয়ী প্রার্থীকে নিয়ে বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করেন, কংগ্রেস নেতা অসিত মিত্র এবং নেপাল মাহাতো।

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, জয়ী প্রার্থী কবে শপথ নেবেন, তা ঠিক করেন রাজ্যপাল। রাজভবনের তরফ থেকে এখনও সেরকম কোনও বার্তা আসেনি। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা রাজ্যপাল চূড়ান্ত করেন, তার তরফ থেকে নোটিস এলেই আমরা বিষয়টি দেখে নেব।’’
অন্যদিকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, বায়রন বিশ্বাসের শপথ গ্রহণের দিন চূড়ান্ত করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে, রাজভবনের কাছে আর্জি জানানো হয়েছে। এতে কোনও বিতর্ক নেই।

রাজ্য সরকার, রাজ্যপালের দিকে বল ঠেলে দিতেই, এদিন বিকেলে জয়ী প্রার্থীকে নিয়ে রাজভবনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।  তিনি বলেন, পার্লামেন্টের ক্ষেত্রে উপনির্বাচন হলে, স্পিকার সঙ্গে সঙ্গে শপথ করিয়ে দেন, কিন্তু এক্ষেত্রে কেন জটিতলা তৈরি হয়েছে, তা জানা নেই। অদ্ভুত লাগছে।

 

Related articles

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...