Saturday, March 14, 2026

তেজস্বীকে সিবিআই তলব, বিজেপির বিরুদ্ধে ফুঁসে উঠলেন প্রিয়াঙ্কা

Date:

Share post:

জমি দুর্নীতি মামলা সম্প্রতি বিহারের(Bihar) উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে(Tejaswi Yadav) তলব করেছে সিবিআই। এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন কংগ্রেসের(Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। রীতিমতো তোপ দেগে তিনি বলেন, বিরোধীদের কন্ঠ রোধ করতেই এই ধরনের রাজনীতি করছে বিজেপি।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে টুইটারে প্রিয়াঙ্কা লেখেন, “বিজেপির সরকার কেন বিরোধীদের কণ্ঠকে এত ভয় পাচ্ছে?” এর আগে তেজস্বী ইসুতে বিজেপির বিরুদ্ধে সড়ক হয়েছিল বিজেপি সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই পদক্ষেপকে গণতন্ত্রকে হত্যা করার অশুভ প্রচেষ্টা বলে দাবি করেছিলেন ৷ লালুর বাড়িতে তল্লাশি অভিযানের সমালোচনা করেছিলেন তিনি। তালিকায় শনিবার যুক্ত হল প্রিয়াঙ্কা গান্ধির নাম ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘জনতা সব দেখছে ৷ তাঁরা সবকিছুর হিসেব রাখছে ৷’’

উল্লেখ্য, ২০০৪-০৫ সালে বিহারে জমির বদলে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে ৷ সেই সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন আরজেডির (RJD) লালু প্রসাদ যাদব ৷ সেই মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি (ED) ৷ সম্প্রতি এই মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু-পত্নী রাবড়ী দেবীর বাড়িতে তল্লাশি হয়েছে ৷ এই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তেজস্বীকে ৷এর আগে দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে মোদি সরকারকে নিশানা করেছিল বিরোধীরা ৷ তখনও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করা হয় ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লেখেন একাধিক বিরোধী দলের নেতা-নেত্রী ৷

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...