Thursday, June 4, 2026

কুনোর জঙ্গলে মুক্তি নামিবিয়ার দুই চিতার

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে গত সেপ্টেম্বরে আনা হয়েছিল আটটি চিতা। শনিবার সন্ধ্যায় দু’টি চিতাকে ‘মুক্ত প্রান্তর’ থেকে আরও বড় এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

একটি পুরুষ চিতা ওবান ও একটি মহিলা চিতা আশাকে শেওপুরের খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে কুনো ন্যাশনাল পার্কের তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, এলাকার পরিবেশ এবং চিতাগুলির স্বাস্থ্য পর্যবেক্ষণ করার পর শনিবার চিতা দু’টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, বাকি চিতাগুলিকেও ধাপে ধাপে বড় এলাকায় ছেড়ে দেওয়া হবে।

বন আধিকারিক প্রকাশকুমার বর্মা জানিয়েছেন, চিতা দু’টিকে যে বড় এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে তাদের শিকার করার জন্য পর্যাপ্ত পরিমাণ হরিণ রয়েছে।প্রসঙ্গত, জঙ্গলের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে আটটি চিতাকে নভেম্বর মাসে তাদের আরও বড় এলাকায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এক বিশেষ কর্মীদল।

কুনো ন্যাশানাল পার্ক সূত্রে খবর ১৫ দিন একটানা তাদের মনিটরিং করা হবে।
যে এলাকায় চিতাবাঘ দুটি থাকবে, সে এলাকার প্রায় এক কিলোমিটার আগে পর্যটকদের থামিয়ে দেওয়া হবে। রাজ্যের প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন জেএস চৌহান বলেন, “দুটি চিতাবাঘকে খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে পার্কের আশেপাশের থানাগুলিরও সাহায্য নেওয়া হবে।”

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...