Monday, April 6, 2026

হাওড়া স্টেশনে আটক যুবকের নীল ব্যাগ খুলতেই মিলল ৫০ লক্ষ টাকা !

Date:

Share post:

হাওড়া স্টেশন থেকে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হয়েছে নগদ প্রায় ৫০ লক্ষ টাকা। আরপিএফ সূত্রে আরও জানা গিয়েছে, গত ১০ মার্চ হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনক ভাবে যুবকটি ঘোরাঘুরি করছিলেন । আরপিএফ জওয়ানরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাঁর পিঠের নীল ব্যাগ খোলার পরই মেলে নগদ ৫০ লক্ষ টাকা।

কিন্তু ওই টাকা নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন, কোথা থেকেই বা এত টাকা পেয়েছেন, তার সঠিক উত্তর ওই যুবক দিতে পারেননি। এমনকী ওই টাকার বৈধ কাগজ দেখাতে পারেননি। এর পরই আরপিএফ তাঁকে আটক করে এবং তার সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়।জানা গিয়েছে, আটক হওয়া ৩৩ বছরের ওই যুবকের নাম প্রহ্লাদরাম জাখর। বাড়ি রাজস্থানের বিকানেরে। আরপিএফ সমস্ত টাকা এবং আটক ব্যক্তিকে তুলে দেওয়া হয়েছে শুল্ক দফতরের হাতে।

 

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...