Saturday, April 4, 2026

পঞ্চায়েত নির্বাচনের পরেই ছাত্রভোট: অধ্যক্ষের উপস্থিতিতে SFI-এর সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

১০ মার্চ আক্রমণাত্মক ভঙ্গিতে বিধানসভা অভিযান করতে চেয়েছিল বাম ছাত্র সংগঠন SFI। পুলিশের বাধায় পিছু হঠতে বাধ্য হয়। সোমবার, সময় চেয়ে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay) ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে বৈঠক করল SFI। ছিলেন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, প্রতীক উর রহমান-সহ প্রতিনিধিরা। পঞ্চায়েত নির্বাচনের পরেই কলেজে ছাত্রভোট হবে বলে শিক্ষামন্ত্রী তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান সৃজনরা।

এদিন ছাত্র ভোট থেকে শুরু করে স্কুলে ড্রপআউট রোধে ব্যবস্থা নেওয়া আবেদন জানান SFI-র নেতা-কর্মীরা। ছাত্রভোট যেন সকল ছাত্রের অংশগ্রহণের গণতান্ত্রিক ক্ষেত্র হয়ে উঠতে পারে, তা সুনিশ্চিত করার দাবি জানান তাঁরা। এর পাশাপাশি, সরকারি স্কুল যাতে বন্ধ না হয় এবং ড্রপআউট রোধে ব্যবস্থা নেওয়া আবেদন জানানো হয়। এবিষয়ে শিক্ষা পরিকাঠামো উন্নয়নে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে।

এই বিষয়গুলি নিয়ে শিক্ষামন্ত্রী যথাযথ ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান সৃজনরা। তবে, প্রতিশ্রুতি পালন না হলে, তাঁরা ফের আন্দোলনে নামবেন বলে হুমকিও দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:‘গুজরাটে গিয়ে গোধরা ফাইলস করে দেখান’ : বিবেক অগ্নিহোত্রীকে চ্যালে*ঞ্জ কুণালের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...