Wednesday, June 24, 2026

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, ১৪ মার্চ নন্দীগ্রামে শহিদ স্মরণ সভায় রাশ তৃণমূলের

Date:

Share post:

রাত পোহালেই ১৪ মার্চ। নন্দীগ্রামে শহিদ স্মরণ সভা অনুষ্ঠিত হবে। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে ‘শহিদ স্মরণ’ কর্মসূচিতে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী উপস্থিত থাকবেন।

এবারের ১৪ মার্চের সমাবেশ অন্য বছরের তুলনায় ছোট আকারে হবে। কারণ মঙ্গলবার সমাবেশের দিন উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার কথা মাথায় রেখে বড় জমায়েত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০০৭ সালে এদিনই শহিদ হয়েছিলেন ১৪ জন নন্দীগ্রামবাসী। জখম ও নিখোঁজ হয়েছিলেন অনেকে। জমি রক্ষার আন্দোলনে সেই শহীদদের তারপর থেকেই প্রতিবছর এই দিনে তর্পণ করে নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। দুই জায়গার শহিদবেদিতে মাল্যদান ও শহিদ স্মরণ সহ নানা অনুষ্ঠানের এবারও আয়োজন করা হয়েছে।
নন্দীগ্রামের গোকুলনগরে সকাল দশটায় এবং সোনাচূড়ায় সকাল এগারোটায় শহিদ তর্পণ হবে। শহিদ তর্পণে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য , মন্ত্রী অখিল গিরি , রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সায়নী ঘোষ,সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সৌমেন মহাপাত্র,সুপ্রকাশ গিরি, আজগর আলী, শহীদমাতা ফিরোজা বিবি সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব।
সেই রক্ত ঝরা দিনটির স্মৃতি নন্দীগ্রামবাসীদের মনে আজও দগদগে। বামেদের সেই হার্মাদদেরকে আজও মনে প্রাণে ঘৃণা করে নন্দীগ্রাম। সেদিনের বামেদের নব কুমার সামন্তের মতো হার্মাদরা এখন পদ্ম শিবির আলো করে ঘুরে বেড়ায়। তারাই এখন গদ্দার শুভেন্দু অধিকারীর সঙ্গী। তাই এবার ১৪ই মার্চ নন্দীগ্রাম দিবসে গদ্দারকে না ঢুকতে দেওয়ার ব্রত নিয়েছে নন্দীগ্রামবাসী। এখানকার সাধারণ বাসিন্দাদের অভিযোগ, গদ্দার ও তাদের সঙ্গীরা শহিদবেদিকে ছুঁয়ে অপবিত্র করে দেন। এবার তেমনটা হবে না।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...