Wednesday, April 1, 2026

কয়লাপাচারকাণ্ডে সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে টানা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Date:

Share post:

কয়লাপাচার কেলেঙ্কারিতে সিউড়ি থানার আইসি মহম্মদ আলি শেখকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তাঁর বিরুদ্ধে মোটা টাকার বিনিময়ে বীরভূমের কয়লা পাচারকারীদের নিরাপত্তা দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার তাঁকে কলকাতার নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। প্রায় তিন ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিবিআইয়ের দাবি, বীরভূমের বিস্তীর্ণ এলাকায় কয়লা পাচারকারীদের নিরাপত্তা দিতেন এই সিউড়ি থানার আইসি । মোটা টাকার বিনিময়ে চোরাই কয়লার ট্রাকগুলিকে গ্রিন করিডর তৈরি করে দিতে সাহায্য করতেন তিনি। যার ফলে অবাধে যাতায়াত করতে কোনও অসুবিধা হত না পাচারকারীদের।
জানা গিয়েছে, কয়লাপাচার যখন হয়েছিল তখন বীরভূমের অন্যতম খনিজ সমৃদ্ধ এলাকায় মহম্মদ বাজারের ওসি ছিলেন তিনি। সিবিআইয়ের দাবি, সেই সময় কয়েক বছরে কোটি কোটি টাকা তুলেছিলেন এই মহম্মদ আলি শেখ। এমনকী সেই টাকা র একাংশ প্রভাবশালীদের কাছে পৌঁছেও দিয়েছিলেন তিনি। অভিযুক্তরা জেরায় মহম্মদ আলি শেখের নাম জানিয়েছেন।
উল্লেখ্য, গত জানুয়ারিতে বগটুই গণহত্যার অন্যতম অভিযুক্ত লালন শেখের আত্মহত্যায় মহম্মদ আলি শেখের নাম প্রকাশ্যে আসে। ওই ঘটনায় বগটুইকাণ্ডের সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক ছাড়াও কয়লা পাচারকাণ্ডের তদন্তকারী সুশান্ত ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...