Tuesday, June 23, 2026

“টাকা আমার”, জিজ্ঞাসাবাদের পর জানালেন বনি !

Date:

Share post:

নিয়োগ দু*র্নীতি (Recruitment Scam)কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষের (Kuntal Ghosh)থেকে টাকা নেওয়ার অভিযোগ টলি অভিনেতা বনি সেনগুপ্তর (Boni Sengupta)বিরুদ্ধে। গত বৃহস্পতিবার কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ নিয়ে অভিনেতা বনি সেনগুপ্তকে (Actor Boni Sengupta) দু’দফায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি (ED)। ফের আজ মঙ্গলবার তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে (CGO Complex) নথি নিয়ে আসতে বলা হলেও, নির্ধারিত সময়ের খানিকটা পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে উপস্থিত হন অভিনেতা বনি। তাঁকে গাড়ির নথি সংক্রান্ত তথ্য নিয়ে যেতে বলা হয়েছিল। আজ প্রায় ঘণ্টা দেড়েকের জিজ্ঞাসাবাদের পর কমপ্লেক্স থেকে বেরিয়ে বনি সাংবাদিকদের জানান,তিনি প্রয়োজনীয় সব নথি জমা করেছেন এবং ভবিষ্যতে আর তাঁকে ডাকা হবে না বলেই আশাবাদী তিনি। এখানেই শেষ নয়, সাংবাদিকরা বনির কাছে জানতে চান তাঁকে টাকা ফেরত দেওয়ার কথা ইডির তরফ থেকে কিছু বলা হয়েছে কিনা। সেই প্রশ্নে বনি জানান সব টাকা তাঁর তাই ফেরতের কোনও প্রশ্ন নেই।

নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি। একের পর নাম বলেছেন কুন্তল ঘোষ,সেইমতো তদন্তকারী অফিসারেরা খোঁজ করতে শুরু করেছেন। সেই সূত্র ধরেই উঠে এসেছে অভিনেতা বনির নাম। তিনি যদিও জানিয়েছেন একটি গাড়ি কেনার টাকা দিয়েছেন কুন্তল। ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষ যে গাড়ি বনিকে দিয়েছিলেন, সেই ল্যান্ড রোভার ডিসকভারি সংক্রান্ত কাগজপত্র নিয়ে তাঁকে আজ মঙ্গলবার দেখা করতে বলা হয়েছিল। বনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পাঁচ বছরের মাথায় তিনি ওই ল্যান্ড রোভার ডিসকভারি গাড়িটি বিক্রি করে দিয়েছেন। এরপর আজ সব নথি জমা দিয়ে বেরনোর সময় অভিনেতা বলেন, ইডি আধিকারিকরা যা যা জানতে চেয়েছিলেন তিনি সেই সম্পর্কিত সব ধরণের সহযোগিতা করেছেন। বনি জানান, তাঁকে আর ডাকা হবে না বলে তিনি আশাবাদী। যদিও ইডি ঠিক কী প্রশ্ন করেছে বা কোন কোন নথি জমা দিলেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...