Thursday, June 25, 2026

প্রতি রাতে হার্ট অ্যাটাকের শিকার দেড় লক্ষেরও বেশি! কেন জানেন?

Date:

Share post:

গায়ক কেকে থেকে শুরু করে রাজু শ্রীবাস্তব সকলের মৃত্যুর পিছনে দায়ী হার্ট অ্যাটাক। সম্প্রতি বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হন। রোজই প্রায় কমবেশি সুস্থ, সবল মানুষ আকস্মিকভাবে হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। কোনও কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু নেমে এসেছে ওই সব মানুষের জীবনে।

আরও পড়ুন:সাহিনের ‘অ*ন্ধের যষ্টি’ হল অনন্যা! অনন্য নজির হুগলিতে

উদ্বেগের বিষয় হল কম বয়সে কেন এত বেশি হার্ট অ্যাটাকের ঘটনা ঘটছে?
পুরোদস্তুর ফিট, ছিপছিপে, রোজ জিম করা সুস্মিতাও কি না মাত্র ৪৭ বছর বয়সে হার্ট অ্যাটাকের কবলে পড়লেন! অবাক সকলে। হয়তো বা সেই ফিটনেসের জন্য এত বড় বিপদ আপাতত কাটিয়ে উঠেছেন বিশ্বসুন্দরী। কিন্তু কে কে (৫৩), সিদ্ধার্থ শুক্লা (৪০), পুনিত রাজকুমাররা (৪৬) অত ‘ভাগ্যবান’ ছিলেন না!
বিশ্ব স্বাস্থ্য সংস্থার চমকে দেওয়া পরিসংখ্যান হল, ভারতে রোজ যত মানুষ মারা যায়, তার ২৭ শতাংশের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোক (কার্ডিওভাসকুলার ডিজিজ)। সংখ্যার হিসেবে রোজ অন্তত ১২ হাজার। চিকিৎসকরা জানিয়েছেন, এই ১২ হাজারের মধ্যে ৭৫-৮০ শতাংশ মৃত্যুরই কারণ হার্ট অ্যাটাক। বাকিটা ব্রেন স্ট্রোক। অর্থাৎ দেশে রোজ শুধু হার্ট অ্যাটাকের বলি হচ্ছেন প্রায় ১০ হাজার মানুষ। এ থেকে উঠে আসছে গায়ে কাঁটা দেওয়ার মতো আর একটি তথ্য। প্রতি রাতে দেশে হার্ট অ্যাটাকের শিকার হচ্ছে প্রায় দেড় লক্ষ মানুষ (যাঁদের হার্ট অ্যাটাক হয়, তাঁদের ১০-১৫ শতাংশ মারা যান)।

ডাক্তাররা জানাচ্ছেন, ‘হার্ট অ্যাটাক হওয়ার বয়স কমছে। অল্পবয়সিদের হার্ট অ্যাটাকের বৈশিষ্ট্য হল, সিংহভাগ ক্ষেত্রে কোনও লক্ষণই থাকে না। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। তাই পরিবারে হার্টের রোগের ইতিহাস থাকলে অত্যন্ত সতর্ক হন।’  বিশিষ্ট হার্ট সার্জেন ডাঃ কুণাল সরকার বলেন, ‘শরীর-স্বাস্থ্য নিয়ে নিজেকে কখনও হিরো ভাববেন না। কার যে কখন কী হয়! আজই ধূমপান ছাড়ুন। পরিবারে হার্টের রোগ ও সুগারের ইতিহাস থাকলে অবশ্যই তিরিশের পর থেকে বছরে একবার রুটিন পরীক্ষা করান।’

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...