Thursday, June 25, 2026

সাহিনের ‘অ*ন্ধের যষ্টি’ হল অনন্যা! অনন্য নজির হুগলিতে

Date:

Share post:

চোখের আলো নেই। সঙ্গে ব্রেন টিউমার (Brain Tumour)। অদম্য জেদকে সঙ্গী করে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (High Secondary Examination) বসেছেন হুগলির শিয়াখালার সাহিন। আর তাঁর অন্ধের যষ্টি হয়েছে ক্লাস ইলেভেনের অনন্যা কোলে। সেই সাহিনের রাইটার (Writer)।

সম্প্রীতির আর মানবিকার নজির। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সাহিনের রাইটার অনন্যা কোলে (Ananya Kole)। সাহিনের লড়াইয়ের পাশে হুগলি (Hoogli) জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় (Subir Mukharjee)। ২০১২ সালে শিয়াখালার বাসিন্দা সাহিনের ব্রেন টিউমার ধরা পরে। আর্থিক অনটনের কারণে চিকিৎসা বন্ধ প্রায়। এই সময় পাশে দাঁড়ান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। সাহিনহকে বেঙ্গালুরু নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু এই সময় সাহিন ও তাঁর মা মমতাজের হাত ছেড়ে দেন সাহিনের বাবা।

২০২০ সালে সাহিনকে ফের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফেরার পরে দৃষ্টি হারান সাহিন। কিন্তু চোয়াল শক্ত করে লেখাপড়া চালিয়ে যান তিনি। গতবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেও শারীরিক অবস্থা আবার খারাপ হওয়ায় তিনটি পরীক্ষা দিতে পারেনি সাহিন। হার না মেনে এবছর আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেন রমনাথপুর আরকেএএন হাই স্কুলের ছাত্রী সাহিন। এবার তাঁর পরীক্ষার সিট পড়েছে জনাই ট্রেনিং হাই স্কুলে। দৃষ্টিহীন সাহিন রাইটার অনন্যা কোলেকে নিয়ে এবছর আবার পরীক্ষায় বসছেন। রমনাথপুরের বাসিন্দা অনন্যা আরকেএএন হাই স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রী। সাহিনের লড়াইয়ের পাশে রয়েছেন সুবীর মুখোপাধ্যায়ও। সাহিনের সাফল্য কামনা করছে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...