Saturday, April 4, 2026

‘১৪ মার্চ বাংলার ইতিহাসে একটি কালো দিন’, নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রতিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। আজ মঙ্গলবারও তার ব্যতিক্রম হল না। এদিন টুইট করে তিনি লেখেন, ১৪ মার্চ বাংলার ইতিহাসে একটি কালো দিন। এটি বাংলার অসহায় কৃষকদের উপর বর্বরোচিত হামলার একটি ভয়াবহ স্মৃতি। নন্দীগ্রামের ১৪জন শহিদ এবং অগণিত গ্রামবাসী যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতার শিকার হয়েছিলেন।

প্রতি বছর ১৪ মার্চকে কৃষক দিবস হিসাবে স্মরণ করা হয়। ২০০৭ সালে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছিল অনেককে। নন্দীগ্রামের সেই সাহসী গ্রামবাসীকে শ্রদ্ধা জানাই। এই দিনে তাঁদের এবং গোটা বিশ্বের কৃষকদের শ্রদ্ধা।

 

উল্লেখ্য, ২০০৭ সালে এদিনই শহিদ হয়েছিলেন ১৪ জন নন্দীগ্রামবাসী। জখম ও নিখোঁজ হয়েছিলেন অনেকে। জমি রক্ষার আন্দোলনে সেই শহিদদের তারপর থেকেই প্রতিবছর এই দিনে তর্পণ করে নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...