Monday, April 6, 2026

১৩৬ শতাংশ বেতন বৃদ্ধি কেজরিওয়ালের,কত বেতন বাড়ল বিধায়কদের !

Date:

Share post:

দিল্লিতে বিধায়কদের (Delhi MLA) ভাগ্য যেন সোনায় সোহাগা ! একলাফে মাইনে বাড়ল ৬৬ শতাংশ। এবার থেকে লাখপতি দিল্লির এমএলএ-রা (Delhi MLA)। সোমবারেই বেতন বৃদ্ধির প্রস্তাবকে মান্যতা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। স্বভাবতই খুশির মেজাজে রাজধানীর বিধায়করা। নতুন বেতন কাঠামো অনুযায়ী বিধায়কদের বেসিক পে ১২ হাজার টাকা থেকে বেড়ে ৩০ হাজার টাকা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে অবাক করার মতো ঘটনা হল প্রায় ১৩৬ শতাংশ মাইনে বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর (Delhi CM)।

দিল্লির বিধায়ক তহবিলের পরিমাণ ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা হয়েছে। এছাড়াও সরকারি খরচে বাসস্থান ও গাড়ি ব্যবহার করতে পারবেন তাঁরা বলে জানা যাচ্ছে। ১৪ ফেব্রুয়ারি থেকেই নয়া বেতন কাঠামো কার্যকর হবে বলে জানা গিয়েছে। আগে ৫৪ হাজার টাকা পেতেন বিধায়করা, এখন প্রতি মাসে ৯০ হাজার টাকা করে বেতন পাবেন দিল্লির বিধায়করা (Delhi MLA)। তবে সবথেকে বেশি বেতন বৃদ্ধির তালিকায় নাম উঠেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। মাসে ৭২ হাজার টাকা বেতন পেতেন তিনি,এবার থেকে তা বেড়ে দাঁড়াল ১ লাখ ৭০ হাজার টাকা । প্রায় ১২ বছর পর দিল্লি সরকারের মন্ত্রী-বিধায়কদের বেতন ও ভাতা বাড়তে চলেছে। নয়া কাঠামো অনুযায়ী, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মুখ্য সচেতক ও বিরোধী দলনেতাদের বেতন হবে ১ লক্ষ ৭০ হাজার টাকা। এবার থেকে সপরিবারে বেড়াতে গেলেও ১ লক্ষ টাকার পাবেন বিধায়করা। এছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন দিল্লির বিধায়করা। টেলিফোনের বিল বাবদ প্রতি মাসে ১০ হাজার টাকা পাবেন বলে জানা গেছে।

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...