Thursday, June 11, 2026

অ্যাম্বাসেডর: দেবকে কোন নতুন দায়িত্ব মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

শিল্প সংক্রান্ত বৈঠক। সেখানেই পর্যটন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিশ্বের দরবারে বাংলার পর্যটনে সেরার পালক বাংলার মুকুটে। বার্লিনে গিয়ে সেই পুরস্কার নিয়ে এসেছেন রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। বুধবার নবান্ন সভাঘরে সেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে তুলে দেন তিনি। এরপরই কথা প্রসঙ্গে বাংলার পর্যটন বিপণনের অ্যাম্বাসেডর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অভিনেতা-সাংসদ দেবকে (Dev) পর্যটন অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেন। মেনে নেন ঘাটালের সাংসদও।

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। ক্ষমতার আসার পরেই সেই নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিং খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক রয়েছে। তবে, এদিন মমতা বলেন, “দেব, তুমি বাবা একটু বাংলার অ্যাম্বাসেডর হয়ে যাও না!” এই মন্তব্যে অনেকে ভাবেন শাহরুখের জায়গায় আসছেন দেব। কিন্তু সেই ধারণা ভেঙে মুখ্যমন্ত্রী বলেন, “এমনিতে শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত। তাই তুমি পর্যটনের অ্যাম্বাসেডর হয়ে যাও।“ সঙ্গে আরও কয়েকজনকে নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পর্যটনের প্রচারের ভিডিও বা বিজ্ঞাপন বানানোর জন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন চিত্র পরিচালক গৌতম ঘোষকে।

এমন দায়িত্ব পেয়ে সংবাদ মাধ্যমকে অভিনেতা-সাংসদ দেব (Dev) বলেন, “আমি এখনও বুঝতে পারছি না, বিষয়টা বুঝে উঠতে পারিনি, তবে বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাজ করা গর্বের। আমি এখনও সবটা হজম করতে পারিনি। তবে চেষ্টা করব যাতে বাংলার মান সম্মান রাখতে পারি। উনি আমার উপর ভরসা করেছেন, এটা আমার কাছে সম্মানের। যদি বাংলার এগিয়ে যাওয়ায় আমি শরিক হতে পারি, সেটা সত্যিই গর্বের।”

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...