Friday, June 12, 2026

আইএসএল ফাইনালে গোয়ার মাঠে থাকছে মনকাড়া বিনোদন !

Date:

Share post:

আগামী শনিবার আইএসএলের ফাইনালে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি।কিন্তু জানেন কী ম্যাচ শুরুর আগে দর্শকদের জন্য ভরপুর বিনোদনের ব্যবস্থা করেছে আইএসএল কর্তৃপক্ষ।
কী থাকছে সেই বিনোদনে ? ডিজে থেকে শুরু করে কার্নিভাল, সব কিছুরই বন্দোবস্ত থাকছে গোয়ার মাঠে। খেলা শুরুর আগে সমাপ্তি অনুষ্ঠান হবে। সেখানেই পারফর্ম করবেন ডিজে চেতস। এ ছাড়া গোয়ার ব্যান্ড ‘এ টোয়েন্টি সিক্স’ও দর্শকদের মন মাতাতে তৈরি। দর্শকদের জন্য ফিফা মোবাইল স্টল ও গেম জোন থাকবে।এমনকী, ফিফার স্টলে পুরস্কার জেতার সুযোগ পাবেন দর্শকরা।

সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ফাইনাল। তার আগে বিকাল ৪টে থেকে শুরু হবে কার্নিভাল। সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত হবে সেই কার্নিভাল। সেটা শেষ হওয়ার পরে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। সোয়া সাতটা পর্যন্ত হবে সেই অনুষ্ঠান। তার পরে শুরু হবে খেলা।আইএসএল ফাইনালের সব থেকে কম টিকিটের দাম ১০০ টাকা। বুক মাই শো থেকে টিকিট কেনা যাবে। এ ছাড়া আইএসএলের ওয়েবসাইটে গিয়েও টিকিট কেনা যাবে।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...