Wednesday, June 3, 2026

কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার! কী জানালেন মুখ্যমন্ত্রী, BGBS-এর দিন ঘোষণা

Date:

Share post:

রাজ্যে শিল্পোন্নয়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। জমি অধিগ্রহণে যাতে কোনও সমস্যা না হয়, সেই নিয়ে জট কাটাতে শিল্পপতিদের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দিনক্ষণও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

২১-২৩ নভেম্বর রাজ্যে BGBS
মুখ্যমন্ত্রী জানান, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ২১-২৩ নভেম্বর। সেই বিষয় নিয়ে প্রচারের কথাও জানান মমতা। বিভিন্ন রাজ্যে ৮-৯টি পদযাত্রা, প্রচার সভা আয়োজন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী কর্মসংস্থান ও শিল্পের উন্নতি নিয়ে একাধিক বড় ঘোষণা করেন। তিনি জানান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তাদের শাখা অফিস খুলছে কলকাতায়। এই বিষয়ে রাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি কোম্পানির সঙ্গে ২১ তারিখ মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। বণিক সভার সকলকে থাকতে আবেদন জানান মুখ্যমন্ত্রী।
• ওয়াল্ড ট্রেড সেন্টারটি তৈরি করতে ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
• ওই ট্রেড সেন্টার হবে ৩৫ হাজার বর্গ ফুটের।
• আনুমানিক ৩০ হাজার কর্মসংস্থান হবে।

পাশাপাশি, রাজ্যে শিল্পের জন্যে জমি অধিগ্রহণের বিষয়ে মুখ্যমন্ত্রী ফের জানান, জোর করে জমি নেওয়া হবে না। অধিগ্রহণের জন্য ৮ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে।

আর কী কী ঘোষণা-
• টাটানগর ফ্যাক্টরি বন্ধ করে টাটা হিতাচি খড়গপুরে আসছে।
• ক্ষুদ্র ও কুটির শিল্পে ১ লক্ষ ১৪ হাজার লক্ষ কোটি টাকা ঋণ দেবে সরকার।
• ক্ষুদ্র ও কুটির শিল্পে ৪১ লক্ষ নয়া কর্মসংস্থান হবে।
• ২টো ওয়াগন কারখানা এসেছে বাংলায়।
• নয়াচর মেগা ওয়াটার হাব হচ্ছে।
• ১০৫ মৎস্য সমবায় গঠন করা হয়েছে।
• ফিশ প্রসেসিং ফ্যাক্টরি হচ্ছে।
• স্বনির্ভর গোষ্ঠীতে ১৩ হাজার ৮৯৫ কোটি টাকা বিনিয়োগ।
• ১ কোটি কর্মসংস্থান হয়েছে।
• ১৮৬০ কোটি বিনিয়োগে ইথানল ৯টি ইউনিটের প্রস্তাব দেওয়া হয়েছে।
• ৯০টি বিনিয়োগের প্রস্তাবে ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...