Wednesday, June 24, 2026

মেসিকে যেন ছুঁয়েও ছোঁয়া হলো না হলান্ডের!

Date:

Share post:

একেই বোধ হয় বলে কপাল! লিওনেল মেসিকে যেন ছুঁয়েও ছোঁয়া হলো না আর্লিং হলান্ডের! চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচে ৫ গোল করে মেসির সঙ্গে এক আসনে বসেছিলেন। সেই মেসিকেই আবার ছাড়িয়ে গিয়েছিলেন সবচেয়ে কম সময়ে ৫ গোল করার রেকর্ডে। এরপরও এক জায়গায় মেসিকে ছুঁতে পারা অধরাই থেকে গেল হলান্ডের কাছে।
তথ্য পরিসংখ্যান বলছে, হলান্ডের আগে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে একটি ম্যাচে একাই ৫ গোল করার কৃতিত্ব আছে শুধুমাত্র মেসি ও লুইজ আদ্রিয়ানোর। ২০১২ সালে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল করেছিলেন মেসি। আর ২০১৪ সালে বেলারুশের ফুটবল ক্লাব বরিসভের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন আদ্রিয়ানো। যদিও হলান্ডের আগে চ্যাম্পিয়নস লিগের নকআউটে একটি ম্যাচে ৫ গোল করার নজির শুধু মেসিরই ছিল। এই কীর্তির মতো মেসির আরেকটা কীর্তির পাশেও এক আসনে হলান্ড।
মেসির মতো প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন এই নরওয়েজিয়ান তারকা। মেসি অবশ্য লেভারকুসেনের বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিক পাননি। সেই ম্যাচে হ্যাটট্রিক করতে মেসির লেগেছিল ৪৯ মিনিট। প্রথমার্ধে মেসি হ্যাটট্রিক করেছিলেন ২০১০ সালে আর্সেনালের বিপক্ষে। সেই ম্যাচে একাই ৪ গোল করেছিলেন মেসি।হলান্ড অবশ্য ৫ গোল করায় দ্রুততম। ৫৭ মিনিটের মধ্যে করেছেন ৫ গোল। যেখানে লুইজ আদ্রিয়ানোর সময় লেগেছিল ৮২ মিনিট ও মেসির ৮৪ মিনিট। তবে একমাত্র মেসির সব কটি গোল ওপেন প্লে থেকে এসেছে।
আরও একটি তথ্য হল, ৫ গোলের মধ্যে পেনাল্টি থেকে কোনও গোল করেননি মেসি। সেখানে হলান্ডের প্রথম গোলটাই এসেছিল পেনাল্টি থেকে। তবে বাকি ৪ গোলই এসেছে ওপেন প্লে থেকে। অন্যদিকে আদ্রিয়ানোর ৫ গোলের মধ্যে প্রথম ও শেষ গোল এসেছিল পেনাল্টি থেকে। সবমিলিয়ে মেসিকে টপকে যাওয়া অধরাই থেকে গেল হলান্ডের কাছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...