Saturday, June 13, 2026

ভোট দিচ্ছেন ঘাসফুলে, ভোট পড়ছে পদ্মফুলে! বদল ইভিএম

Date:

Share post:

নির্বাচন কমিশনে ভিভিপ্যাট নিয়ে প্রতি দফাতেই অনেক অভিযোগ। এবার ইভিএম আর ভিভিপ্যাটে কত বড় গরমিল হাতে নাতে ধরলেন কৃষ্ণনগর কেন্দ্রের পলাশিপাড়ার বাসিন্দারা। একাধিক ভোটার স্পষ্ট লক্ষ্য করেন ইভিএম-এ তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে ভোট দেওয়ার পরেও ভিভিপ্যাটে পদ্মফুল দেখাচ্ছে। এরপরই তাঁরা অভিযোগ জানান প্রিসাইডিং অফিসারকে। তিনি দ্রুত ভোটদান বন্ধ করার নির্দেশ দেন। তবে এক্ষেত্রে ভোটারদের সতর্কতা ও প্রিসাইডিং অফিসারের তৎপরতার কারণে নির্বাচনে কারচুপি এড়ানো গেলেও সব ক্ষেত্রে সেটা সম্ভব নাও হতে পারে বলে দাবি বিরোধীদের। সেক্ষেত্রে ভোটযন্ত্রের সাহায্য নিয়েই বিরোধীদের অনৈতিকভাবে হারানোর পরিকল্পনা বানচাল করা সম্ভব নাও হতে পারে।

চতুর্থ দফার নির্বাচনে কৃষ্ণনগরের পলাশিপাড়ার বারুইপাড়ায় ৫৯ নম্বর বুথে সকাল থেকে ভোটদান ছিল শান্তিপূর্ণ। বেলা বাড়তেই দেখা যায় তৃণমূলপ্রার্থী মহুয়ার ভোট জমা হচ্ছে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের ভোটবাক্সে। দ্রুত ভোট প্রক্রিয়া বন্ধ করার পর ইভিএম বদলের নির্দেশ দেন প্রিসাইডিং অফিসার। প্রাথমিক অনুমান দুনম্বরে থাকা অমৃতা রায়ের বোতামটিতে সমস্যা ছিল। কয়েকবার তাতে ভোট পড়ার পরই সেটি বসে যায়। ফলে যে কোনও বোতাম টেপা হলেও ভোটটি বিজেপিতেই পড়ছিল।

বাংলার সচেতন ভোটারদের তৎপরতায় কৃষ্ণনগর কেন্দ্রের ভোটে কারচুপি রোখা সম্ভব হয়। তবে যে প্রক্রিয়ায় কৃষ্ণনগরে সব ভোট ভোটারদের অজান্তেই বিজেপিতে পড়তে যাচ্ছিল, সেই প্রক্রিয়ায় অন্যত্রও বিজেপির কারচুপি জারি থাকার সম্ভাবনাই করেছে বিরোধীরা। সুপ্রিম কোর্ট সবকটি ভিভিপ্যাটের সঙ্গে সব ইভিএম মিলিয়ে দেখার মামলায় প্রক্রিয়ার জটিলতার কারণে মামলা খারিজ করে দিলেও কমিশনকে যান্ত্রিক ত্রুটিমুক্ত নির্ভুল নির্বাচনের নির্দেশ দিয়েছিল। কমিশন যে সেই নির্দেশের পালন আদৌ করছে না তা চতুর্থ দফায় হাতেনাতে প্রমাণিত।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...