Tuesday, June 2, 2026

চাপড়ায় পর্দাফাঁস! তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপির পকেটে: তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

চাপড়ায় তৃণমূলে ভোট দিলে ভোট যাচ্ছে বিজেপির (BJP) পকেটে। সোমবার, দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রচারে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগেও ভোটদানের হারে প্রাথমিক তথ্যের সঙ্গে চূড়ান্ত তথ্যের হেরফের নিয়ে এবার সন্দেহ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি অভিযোগ করেন, প্রায় ১৯ লক্ষ ভোটিং মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছিলেন তিনি।এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পলাশিপাড়ায় EVM-এ বদল করা হয়েছে। কারণ অভিযোগ, সেখানে তৃণমূলে ভোট দিলে বিজেপিতে পড়ছে। এই নিয়ে অভিযোগ তুললে, কিছুক্ষণ ভোট বন্ধ রাখা হয়। এরপরেই EVM বদল করা হয়। এই নিয়ে তীব্র আক্রমণ করে মমতা। বলেন, “ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়েছে বিজেপিতে, চাপড়ায় আমরা কলকাঠি ধরে ফেলেছি।“ একই সঙ্গে তাঁর অভিযোগ, আমাদের আসানসোলের কর্মীদের ভয় দেখিয়েছে। তাঁর দাবি, “বিজেপির তরফে কারও কারও হাতে টাকাও দেওয়া হয়েছে। টাকার প্যাকেট কাদের দিচ্ছে নজর রাখছি।“

মমতা বলেন, আমরা যেটা বলি সেটা করি। বিজেপিতে গেলেই সাত খুন মাফ। কোটি কোটি টাকা যাদের রয়েছে তাঁরা আজ বিজেপিতে।




Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...