Friday, April 3, 2026

নিয়োগ দু*র্নীতি মামলায় মিলল জামিন! স্বস্তিতে লালুর পরিবার   

Date:

Share post:

অবশেষে লালুর পরিবারে স্বস্তি। জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় শেষমেশ জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের (Delhi Rouse Avenue Court) তরফে লালুর পাশাপাশি তাঁর স্ত্রী তথা বিহারের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi) ও তাঁদের কন্যা মিশা ভারতীকেও (Misa Bharati) জামিন দেওয়া হয়েছে। জানা গিয়েছে মাথাপিছু ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর (Bail Granted) হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকালে দিল্লি আদালতে হাজিরা দিতে আসেন লালু প্রসাদ যাদব, স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিশা ভারতী। প্রবীণ আরজেডি নেতাকে হুইলচেয়ারে বসে আদালতে আসতে দেখা যায়। এদিন মামলার শুনানি শুরু হলে রাউস অ্যাভিনিউ আদালতের তরফে লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী ও মিশা ভারতীকে জামিন দেওয়া হয়। এরপরই আদালতের তরফে মাথাপিছু ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিহারে জমির বদলে চাকরির দুর্নীতি মামলার (Recruirment Scam) তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। গত মাসেই সিবিআই দিল্লির আদালতে চার্জশিট পেশ করে। সেখানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী সহ মোট ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছিল। তবে চার্জশিটে তাঁদের গ্রেফতারির দাবি জানানো হয়নি। তবে সূত্রের খবর, আগামিদিনে যদি জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে আদালতে হাজিরা দিতে বলা হলে তিনি আর হাজিরা দেবেন কি না, তা স্থির করবেন চিকিৎসকরাই। তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েই ভিডিয়ো কনফারেন্সের (Video Conference) মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন জানানো হবে।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...