Wednesday, June 24, 2026

আচমকা স্বরাষ্ট্র-পার্বত্য দফতরে হাজির মুখ্যমন্ত্রী, অধিকাংশ চেয়ার ফাঁকা!

Date:

Share post:

২০১১-এ প্রথমবার ক্ষমতায় আসার পরেই আচমকা হাসপাতাল পরিদর্শনে যেতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরও বিভিন্ন সময়ই সরকারি কাজকর্ম দেখতে আচমকা পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বুধবার তিনি যান স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরে। আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে আশ্চর্য হয়ে যান কর্মীরা। আবার এদিন, সেখানে হাজিরা মাত্র ২৫শতাংশ। এই নিয়ে প্রশ্ন করেন মমতা।

এদিন দুপুরে আচমকা নবান্নে (Nabanna) নিজের ঘরে না গিয়ে পাঁচতলায় স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে হাজির হন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখে স্বাভাবিকভাবেই হতচকিত হন কর্মীরা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান তাঁরা। উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা দেখেন অধিকাংশ চেয়ারই ফাঁকা। এত কর্মী আসেননি কেন- জানতে চান মুখ্যমন্ত্রী। দেখেন বিভিন্ন টেবিলে ফাইল ভর্তি। ধর্মঘটের দিন কর্মীরা এসেছিলেন কি না- সে বিষয়ও জানতে চান মমতা। সূত্রে খবর, ১০ মার্চ ডিএ-এর দাবিতে ধর্মঘটের দিন স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরে কর্মীদের উপস্থিতির হার ছিল সব থেকে কম। তাহলে কী মুখ্যমন্ত্রীর কাছে এই দুই দফতরের বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল? সে খবর এখন অজানা।

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...