Friday, April 3, 2026

বয়স বেড়েছে ‘বুম্বা দা’র , নিজের স্ত্রী’র গল্প লিখতে গিয়ে এ কী কাণ্ড !

Date:

Share post:

একলাফে বয়স ছুঁয়েছে ৬০ এর গণ্ডি। চুলে পাক ধরেছে, মাথায় টাক পড়েছে। এ কোন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)? কেমন যেন এলোমেলো ভাব, কিছুই যেন ঠিক করে লিখে উঠতে পারছে বারবার তাড়া খেয়েও নিজের স্ত্রী’র জীবনী লেখাটা শেষ করে উঠতে পারছেন না বছর ষাটের বৃদ্ধ ‘বাল্মিকী’ প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। এভাবেই ধরা দিল পরিচালক অতনু ঘোষের (Atanu Ghosh) নতুন ছবি ‘শেষ পাতা’র (Sesh Pata)ট্রেলার । ছবি জুড়ে বিষণ্ণতার মেজাজ।

‘ময়ুরাক্ষী’,’রবিবার’-এর মতো ছবিতে তাঁদের যুগলবন্দি উপহার পেয়েছে দর্শক। পরিচালক অতনু ঘোষ এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ফের ম্যাজিক দেখাতে আসছেন নববর্ষে (Bengali New Year)। ছবির ট্রেলারে শুরুতেই দেখা যায় ময়দানে নগ্ন অবস্থায় উদ্ধার ‘বাল্মিকী’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী’র মৃতদেহ নিয়ে চর্চা হতে । জানা যায় তারপর থেকে জীবনটা লণ্ডভণ্ড হয়ে যায় লেখকের। নামজাদা সেই লেখকের স্ত্রীকে খুন করা হয় ৩০ বছর আগে। সেই ঘটনা নিয়ে তাঁকে একটি বই লিখতে অনুরোধ করে এক প্রযোজনা সংস্থা। তার জন্য আগাম ৪০ হাজার টাকাও দেওয়াও হয় তাঁকে। কিন্তু তাল কাটে এর পরেই। স্ত্রীকে নিয়ে সেই বই লিখে উঠে পারেন না বাল্মিকী। বারবার তাড়া খেয়েও লেখার কাজ সম্পূর্ণ করতে না পারায় সিনে আসেন মেধা ওরফে গার্গী রায়চৌধুরীকে (Gargi Roy chowdhury)। তবে কি এই মহিলার সাহায্যেই গল্প শেষ করতে পারবেন বাল্মিকী?

লেখকের থেকে সেই অগ্রিম টাকা আদায়ের জন্য শৌনক নামে এক এজেন্ট নিযুক্ত করে সেই প্রকাশনা সংস্থা। বেশ অন্য়রকম লুকে এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে (Vikram Chatterjee)। কিছুটা ধোঁয়াশা আর কিছুটা আগ্রহ নিয়ে এগিয়েছে ট্রেলার।

নববর্ষ মানেই বাঙালির কাছে একটা নস্টালজিয়া আর নতুনের আশায় উৎসবের আনন্দ। তাই টলিউডে প্রতি বছর সিনেমা রিলিজের জন্য এই সময়টা বেছে নেন অনেক প্রযোজক পরিচালক। এই বছর বাঙালির ‘ মাছে ভাতে গোয়েন্দা’ একেনবাবুর রুদ্ধশ্বাস রাজস্থানের অভিযান শুরু ওই সময়েই। একদিকে গোয়েন্দা গল্পের রোমাঞ্চ অন্যদিকে কলকাতার টুকরো কোলাজে ‘শেষ পাতা’ ছবির বিভিন্ন ফ্রেমে উঁকি দিচ্ছে প্রশ্নমালা। প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৪ই এপ্রিল।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...