Saturday, March 14, 2026

ওভাল টেস্টে ভারতের একাদশে কাদের দেখছেন সৌরভ ?

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতলেও ইন্দোর ও আমেদাবাদে শেষ দুটি টেস্টে জয়ের মুখ দেখতে ব্যর্থ রোহিত শর্মার ভারত। লন্ডনের ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জুনের ৭ তারিখ থেকে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই ওভালে ভারত তিন স্পিনার নিয়ে খেলবে না। কেমন হওয়া উচিত ফাইনালে ভারতের কম্বিনেশন? তা নিয়ে জোর চর্চা চলছে।

ওভালে ভারতের টেস্ট একাদশে যে চারজনের জায়গা পাকা তাঁরা হলেন অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। এখন ৫ থেকে ৯ নম্বরে কারা থাকবেন তা নিয়ে জল্পনা চলছে। উইকেটকিপার হিসেবে শ্রীকার ভরতের থাকার সম্ভাবনাই বেশি। যদিও তাঁর কিপিংয়ে খুশি নন দীনেশ কার্তিক। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের মধ্যে কোনও একজনের বাদ পড়ার সম্ভাবনাও বেশি।

প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন, অশ্বিন ও জাদেজা দুজনেই ভালো। অক্ষর প্যাটেলের কথাও বলতে হবে। অক্ষর লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভালো অবদান রাখেন। ভালো বোলিংও করেন সুযোগ পেলেই। জাদেজা, অশ্বিন, অক্ষরের উপস্থিতি ভারতের বড় শক্তি। আমি বুঝছি ওভালে তিনজনকে খেলানো সম্ভব নয়। তবে তিনজনই ভালো পারফর্ম করার ক্ষমতা রাখেন।

ওভাল টেস্ট নিয়ে ভারতের খুব একটা চিন্তার প্রয়োজন নেই বলে উপলব্ধি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেন, অস্ট্রেলিয়াকে হারানোর জন্য অভিনন্দন। ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে জিতেছে। ইংল্যান্ডেও জিতেছে। ফলে ইংল্যান্ডে ফাইনাল না জেতার কারণ নেই। ভালো ব্যাট করে ৩৫০ থেকে ৪০০ রান তুলতে হবে। তাহলেই জেতা সম্ভব। শুভমান গিল ৬-৭ মাস ধরে দারুণ খেলছেন। তিনি যে ভারতীয় দলে জায়গা পাকা করে নিয়েছেন সেটাই মনে করেন সৌরভ।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...