Saturday, April 4, 2026

পথ হারানো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্যোগ নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছল হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড

Date:

Share post:

গলি, তস্য গলির মধ্যে পরীক্ষাকেন্দ্র। দ্বিতীয়দিন পরীক্ষা দিতে গিয়ে পথ হারিয়ে দিশেহারা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। উদ্যোগ নিয়ে তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Howrah Bridge Traffic Guard OC Souvik Chakraborty)।

এর আগে মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়েছিলেন সৌভিক। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর প্রশংসা করে সেই ছাত্রী। এবার উচ্চ মাধ্যমিকের ছাত্র আজিব আফাক। বৃহস্পতিবার, সকাল ১০টা ১০ নাগদ স্ট্যান্ড রোড ও এমজি রোড মোড়ের কাছে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি। জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন, শ্রী বিশুদ্ধানন্দ সরস্বতী বিদ্যালয়ের ছাত্র আজিব।নারায়ণপ্রসাদ বাবু লেন, কটন স্ট্রিটে অবস্থিত শ্রী দিগম্বর জৈন বিদ্যালয়ে তার সিট পড়েছে। কিন্তু একবার মাত্র যাওয়ার ফলে আর জায়গাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় রাস্তা গুলিয়ে যায় ছাত্রটির। দিশেহারা হয়ে পড়ে সে।

পরীক্ষা শুরু ১০টায়। কিন্তু তখন ১০টা বেজে ১০ মিনিট। আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি সৌভিক। গাড়ি নিয়ে গলিতে ঢোকা সম্ভব নয় বুঝতে পেরে হাওড়া ব্রিজের সার্জেন্ট শুভজিৎ পালকে ডেকে পাঠান ওসি। তাঁর বাইকেই আজিবকে পরীক্ষাকেন্দ্রে পাঠান। কিন্তু ততক্ষণে ১০টা ২০ বেজে গিয়েছে। তবে, পুলিশের অনুরোধে ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হয়। হাঁফ ছেড়ে বাঁচেন পুলিশ আধিকারিকরা। হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের এই তৎপরতায় আপ্লুত পরীক্ষার্থী ও অভিভাবকরা। অকুণ্ঠ ধন্যবাদ জানান তাঁরা।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...