Wednesday, March 25, 2026

চার বছর পর ফের ২০০ কিলোমিটার পেরিয়ে মহারাষ্ট্রমুখী কৃষকদের মহামিছিল !

Date:

Share post:

চার বছর পর ফের মহারাষ্ট্রের রাজপথে কৃষকরা। একগুচ্ছ দাবি নিয়ে নাসিকের দিনদোরি এলাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার রাস্তা পেরিয়ে মুম্বইয়ের দিকে এগোচ্ছে ‘কিষাণ লং মার্চ’ বা কৃষকদের মহামিছিল। বুধবার এক ড্রোন ক্যামেরায় তোলা ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, সিপিআইএম-এর কৃষক সংগঠন, সারা ভারত কিষাণ সভা আয়োজিত এই মিছিল ইতিমধ্যেই এসে পৌঁছেছে মুম্বইয়ের উপকণ্ঠে। এদিন সকালে মহারাষ্ট্রের কাসারা ঘাট এলাকা দিয়ে মিছিল এগোতে দেখা গিয়েছে। যা দেখে কপালে ভাঁজ রাজ্য সরকারের। আয়োজকরা অবশ্য দাবি করেছেন, মহামিছিলে শুধুমাত্র কৃষকরাই নয় পা মিলিয়েছেন আশা কর্মীদের মতো অসংগঠিত ক্ষেত্রের বহু মজদুরও।এমনকী, মিছিলে আছেন আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষও।

নিশ্চয়ই ভাবছেন  কিসের দাবিতে এই মহামিছিল? সেই দাবির তালিকাটা বেশ দীর্ঘ। জানা গিয়েছে,  তাঁদের মূল দাবি পেঁয়াজ চাষিদের অবিলম্বে অর্থনৈতিক ত্রাণ দিতে হবে। একধাক্কায় দাম তলানিতে নেমে আসায় বেজায় সমস্যায় পড়েছেন মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা। এই অবস্থায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে কুইন্টাল প্রতি চাষিদের ৩০০ টাকা করে আর্থিক ত্রাণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু আন্দোলনকারী কৃষকদের দাবি, তাদের কুইন্টল প্রতি ৬০০ টাকা ত্রাণ দিতে হবে।

কৃষকদের আরও দাবি, নিরবচ্ছিন্নভাবে ১২ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে এবং কৃষি ঋণ মকুব করতে হবে। অসময়ের বৃষ্টি এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাদের অবিলম্বে আর্থিক সহায়তা দেওয়ার দাবিও তুলেছেন আন্দোলনকারী কৃষকরা। একই সঙ্গে ২০০৫ সালের পরে সরকারি চাকরি পাওয়া ব্যক্তিদের পুরোনো পেনশন প্রকল্পে পেনশন দেওয়ার দাবিও জানানো হচ্ছে এই মিছিলে। এই পরিস্থিতিতে কৃষকদের মহামিছিল মুম্বই পৌঁছনোর আগেই, তাঁদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বিধানসভায় বিরোধী দলনেতা অজিত পওয়ার এবং সিপিআইএম-এর মহারাষ্ট্রের একমাত্র বিধায়ক বিনোদ নিকোলে, সরকারের কাছে কৃষকদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছেন।জানা গিয়েছে, রাজ্য সরকারের পক্ষে মন্ত্রিসভার দুই সদস্য দাদা ভুসে এবং অতুল সাভে বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে দেখা করে তাদের দাবি দাওয়ার সমাধান করার চেষ্টা করবেন।

 

 

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...