Saturday, June 20, 2026

পুনের ফ্ল্যাটে সন্তান-সহ বাঙালি দম্পতির দে*হ উদ্ধার!

Date:

Share post:

পরিবারে মাত্র তিনজন। দম্পতি সহ এক শিশু।বাঙালি হলেও কর্মসূত্রে দীর্ঘদিন পুনেতেই বাস করতেন তাঁরা।হাসিখুশি পরিবারে আচমকাই নেমে আসে বিপর্যয়। বুধবার পুনের ঔন্ধ এলাকায় ফ্ল্যাটের ভিতর থেকে পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁরা আত্মহত্যা করেছেন না তাঁদেরকে খুন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন:চলতি বছরেই নির্বাচনের সম্ভাবনা, জনগণনায় প্রবল আপত্তি ভূস্বর্গের একাংশের!

জানা গেছে, মৃতদের নাম সুদীপ্ত গঙ্গোপাধ্যায় (৪৪), তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাঁদের ৮ বছর বয়সি পুত্র তনিষ্কের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।সংবাদমাধ্যম সূত্রের খবর, সুদীপ্তের ভাই বেঙ্গালুরু থেকে বার বার ফোন করছিলেন সুদীপ্তকে। কিন্তু ফোনে কিছুতেই যোগাযোগ করতে না পেরে প্রিয়াঙ্কাকেও ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি। কিন্তু বহু বার ফোন করার পর কারও উত্তর না পেলে তিনি তাঁর এক বন্ধুকে জানান। যিনি পুনেরই বাসিন্দা ছিলেন। এরপরই ওই বন্ধু ছতুশ্রিঙ্গি থানায় খবর দেন। পুলিশ নিয়ে ঘটনাস্থলে সুদীপ্তের ভাইয়ের বন্ধু পৌঁছলে দেখেন যে, ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ।


সুদীপ্তকে ফ্ল্যাটের দরজার সামনে থেকে আবার ফোন করায় ফোনের রিংয়ের আওয়াজ বাইরে থেকে শুনতে পায় পুলিশ। সকলে ফ্ল্যাটের ভিতরে রয়েছে কিনা তা দেখতে ডুপ্লিকেট চাবি জোগাড় করে ফ্ল্যাটের ভিতর প্রবেশ করে পুলিশ। ভিতরে প্রবেশ করে পুলিশ তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। কিন্তু প্রিয়াঙ্কা ও তনিষ্কের মুখ প্লাস্টিক দিয়ে মোড়া ছিল। ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট মেলেনি।
জানা গেছে, আগে সফটওয়্যার সংস্থায় চাকরি করতেন সুদীপ্ত। পরে নিজের ব্যবসা শুরু করেছিলেন তিনি। পুলিশের অনুমান, সুদীপ্ত তাঁর স্ত্রী এবং পুত্রকে খুন করে নিজেও আত্মহত্যা করেছেন।যদিও এখনও কিছুই প্রমাণিত হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

 

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...