Saturday, April 4, 2026

ডাবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নিয়োগ মাত্র ২১, জনপ্রতি খরচ ৮০ লক্ষ!

Date:

Share post:

ফের বিজেপি শাসিত এক রাজ্যে বেকারত্বের (Unemployment) নগ্ন ছবি প্রকাশ্যে এলো। গত তিনবছরে রাজ্য সরকারি চাকরিতে (Government Job) নিয়োগ পেয়েছেন মাত্র ২১ জন! এখানেই শেষ নয়, জনপ্রতি খরচ ৮০ লক্ষ!

জানা গিয়েছে, ২০২০ সাল থেকে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) সরকারি চাকরি পেয়েছেন মাত্র ২১ জন। অথচ বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন (Double Engine) এই রাজ্যে বেকারের সংখ্যা প্রায় ৪০ লক্ষ। সম্প্রতি এই ডাবল ইঞ্জিন রাজ্যের এমন করুণ ছবি প্রকাশ্যে এসেছে।

এদিকে বিষয়টিতে তীব্র নিন্দা জানিয়ে নিয়ে টুইট করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।

গত ১ মার্চ মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস বিধায়ক মেভারাম জাটভের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানানো হয় রাজ্য সরকারের তরফে। তারপরই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। অথচ গত তিন বছরে মধ্যপ্রদেশের ৫২টি জেলায় কর্মসংস্থানের অফিস পরিচালনার জন্য খরচ হয়েছে প্রায় ১৭ কোটি টাকা অর্থাৎ, হিসেব মতো একজনকে চাকরি দিতে সরকারের খরচ হয়েছে ৮০ লক্ষ টাকা। চলতি বছর শেষে বিধানসভা ভোট (Assembly Election) মধ্যপ্রদেশে। তার আগে রাজ্যের এই পরিস্থিতি নিয়ে কোমর বাঁধছে বিরোধীরা।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...