Saturday, April 4, 2026

সংক্রমণ ও ইনফ্লুয়েঞ্জায় কাবু শিশুরা, অভিভাবকদের সতর্ক করে নির্দেশিকা নবান্নের

Date:

Share post:

মরশুম পরিবর্তনের জেরে নানাবিধ অসুখে ভুগছে শিশুরা(Childs)। ইনফ্লুয়েঞ্জা, বুকের সংক্রমণ, এমনকি শ্বাসকষ্টের মতো সমস্যাও ব্যাপকভাবে দেখা যাচ্ছে শিশুদের মধ্যে। এই পরিস্থিতিতে প্রতিটি রাজ্যকে সতর্ক করে নির্দেশিকা জারি করা হয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের(Central Health Ministry) তরফে। এবার এই ইস্যুতে শিশুদের বাবা-মা ও অভিভাবকদের সতর্ক থাকার বার্তা দিয়ে নির্দেশিকা জারি করা হল রাজ্য সরকারের তরফে। পাশাপাশি অভিভাবকরা কোনওরকম সমস্যায় পড়লে সমাধানের জন্য নবান্নের(Nabanna) তরফে 1800-313-444-222 টোল-ফ্রি হেল্পলাইন নম্বরও চালু করা হল।

বৃহস্পতিবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, শীত চলে যাওয়ার পর গরম পড়ছে। ঋতু পরিবর্তনের এই সময়ে শিশুদের নানা ধরনের অসুখ দেখা যায়। বিভিন্ন ভাইরাস থেকে শিশুদের গলা ও বুকের সংক্রমণের মতো অসুখ দেখা যায়। এবার সেটা অত্যন্ত বেশি হচ্ছে। তাই সকল অভিভাবকদের এই বিষয়ে সতর্ক থাকা জরুরি। পাশাপাশি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে রোগের লক্ষ্মণ, প্রাথমিক চিকিৎসা ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। অসুখ গুরুতর মনে হলে সময় নষ্ট না করে দ্রুত নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে যাওয়া পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যসরকারের তরফে।

এক ঝলকে দেখে নিন রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা…

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...