Monday, April 6, 2026

বীরকন্যা প্রীতিলতা: কলকাতা প্রেস ক্লাবে বিশেষ প্রদর্শনে মন ছুঁলো এপার বাংলার

Date:

Share post:

৯০ বছরের আগে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব অভিযানে গিয়ে ইংরেজদের সঙ্গে গুলির লড়াইয়ে গুলিবিদ্ধ হন প্রীতিলতা ওয়াদ্দেদার (Pritilata Waddedar)। মৃত্যু সুনিশ্চিত করতে পটাশিয়াম সায়ানাইডের ক্যাপসুল খেয়ে নেন। ইতিহাসের সেই অধ্যায় সেলুলয়েডে বন্দি করেছেন বাংলাদেশী পরিচালক প্রদীপ ঘোষ (Pradip Ghosh)। সেলিনা হোসেনের লেখা উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’র কাহিনী নিয়ে ছবিটি তৈরি করেছেন প্রদীপ। ভারতের প্রথম মহিলা শহিদ প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরত ইমরোজ তিশা। আর মাস্টারদা সূর্য সেনের চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। তবে, এই ছবি শেষ হয়ে যাচ্ছে প্রীতিলতার মৃত্যুর সঙ্গেই।

কলকাতা প্রেস ক্লাবে এই ছবির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস। ছিলেন বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।

প্রীতিলতার জীবন তার প্রেম তার সংগ্রাম, তার মৃত্যু সবকিছুই সেলুলয়েডে বন্দি করেছেন প্রদীপ ঘোষ। আর ছবির মুখ্য ভূমিকায় তিশা অপূর্বভাবে এই চরিত্র ফুটিয়ে তুলেছেন। ছবিতে রবীন্দ্র সংগীত থেকে অতুলপ্রসাদী সবকিছুই এসেছে খুব সাবলীলভাবে। ইতিহাসের আসল জায়গাগুলোই ছুঁয়েছেন পরিচালক। তবের কোভিডের কারণে কলকাতায় বেথুন কলেজ বা আলিপুর সেন্ট্রাল জেল দেখাতে পারেননি তিনি। সেই জায়গায় ব্যবহার করা হয়েছে সেট। তবে সেই বিষয়টা বাদ দিয়ে বাকিটা ঠিক করতে কসুর করেনি প্রদীপ ঘোষ।এদিন অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস শূর, সম্পাদক কিংশুক প্রামাণিক-সহ কলকাতা প্রেস ক্লাবের সদস্য এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যরা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...