Monday, June 15, 2026

দ্বন্দ্ব নয় ঐক্যবদ্ধ তৃণমূল, সওকতের নেতৃত্বে ভাঙড়ে মিছিল তৃণমূলের

Date:

Share post:

দীর্ঘ দিনের দ্বন্দ্ব মিটিয়ে পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election) আগে ভাঙড়ে(Bhangar) দলকে শক্তিশালী করতে সওকত মোল্লাকে(Sawkat Molla) দায়িত্ব দিয়েছে তৃণমূল(TMC)। এরপরই বৃহস্পতিবার ভাঙড়ে ঐক্যবদ্ধ মিছিল করল তৃণমূল। এই মিছিলে একত্রে হাঁটলেন সওকত মোল্লা, আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, কাশেফুল কারিব খান সহ অন্যান্য নেতৃত্বরা।

পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশ মেনে বৃহস্পতিবার করা হয় এই মিছিল। বাসন্তী হাইওয়েতে এদিন মৌছিল করেন সওকত মোল্লা, কাইজার আহমেদ, আরাবুল ইসলাম সকলেই। ভাঙড়ের বড়ালী ঘাট থেকে ঘটকপুকুর পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার বিরাট মিছিল করা হয় বৃহস্পতিবার বিকালে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় মিছিল শুরু করা হয় পীরক্ষা শেষে। কয়েক হাজার মানুষের জমায়েত হয় এই মিছিলে। মূলত গত কয়েকদিন আগে ফুরফুরা শরীফে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার প্রতি কুৎসিত মন্তব্য করায় প্রতিবাদের এই মিছিল করা হয়। ধিক্কার মিছিল বলা হলেও ঐক্যবদ্ধ তৃণমূলকে দেখানো হয়েছিল এই মিছিলের মূল লক্ষ্য। এদিন এই মিছিলের শেষে সওকত মোল্লা সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলেন, ফুরফুরা শরীফের পরিকল্পিত ভাবে আমাকে খুন করার চেষ্টা হয়েছিল। তারই প্রতিবাদে এদিনের এই মিছিল। ধর্মীয় স্থান থেকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা কখনোই কাম্য নয়। আমরা তার প্রতিবাদ জানাই। মুখে কালো কাপড় বেঁধে এ দিন মিছিলে উপস্থিত হন তৃণমূলের কর্মী সমর্থকরা।

Related articles

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...

তৃণমূলের পর শিবসেনা! বিরোধী শিবিরে ভাঙনের নতুন অঙ্ক মহারাষ্ট্রে

বিরোধী দল ভাঙিয়ে কোনওভাবে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মরিয়া চেষ্টা বিজেপির। প্রতিদিন চলছে সেই হিসাব নিকাশ। সেই চক্রে...

ফ্রান্স থেকে স্লোভাকিয়া- ইউরোপ সফরে কূটনৈতিক তৎপরতা মোদির

ফ্রান্সে (France) গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক ও একাধিক কর্মসূচি শেষ করে ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে সোমবার স্লোভাকিয়ায় (Slovakia) পৌঁছালেন...

আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...