Friday, June 26, 2026

দুর্নী*তির দায় পর্ষদের ঘাড়ে চাপিয়ে পরবর্তী শুনানিতে আদালতের কাছে ৫ মিনিট সময় চাইলেন পার্থ

Date:

Share post:

সিবিআই (CBI) আদালতে দাঁড়িয়ে ফের তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আজ, বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করার পর আত্মপক্ষ সমর্থনে এমনই দাবি করেন পার্থ। তাঁর যুক্তি, তিনি মন্ত্রী ছিলেন, নিয়োগ কর্তা নয়। এই বলেই নিয়োগ দুর্নীতির সব দায় পর্ষদের ঘাড়ে চাপিয়ে নিজের দায় এড়ানোর চেষ্টা করেন পার্থ চট্টোপাধ্যায়।

আলিপুরে কোর্টরুমে দাঁড়িয়ে ঘনিষ্ঠদের কাছে দাবি পার্থ দাবি করেন, কোনও বেআইনি কাজকে সমর্থন করেন না। আদালতে পরিচিত মহলে পার্থর মন্তব্য, “আমি কোনও বেআইনি কাজকে সমর্থন করিনি, করবো না। বোর্ড চলে নিজস্ব বিধি ও আইন দ্বারা।”

 

এদিন শুনানির পর ২৩ মার্চ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজত বাড়িয়ে দেয় আদালত। আগামী ২৩ মার্চ ফের পার্থ চট্টোপাধ্যায়-সহ ১৩ জনকে আদালতে পেশের নির্দেশ বিচারকের। সেদিন ফের আলিপুর সিবিআই আদালতে পেশ করা হবে পার্থকে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন, আদালতে মুখ খুলতে চান তিনি। পরবর্তী শুনানিতে কথা বলার জন্য মিনিট পাঁচেক সময়ের আর্জি জানান পার্থ। বিচারকের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি, “আমাকে ওই দিন ৫ মিনিট সময় দেবেন। আমি কথা বলতে চাই”।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...