Monday, March 30, 2026

ভাঙা পা নিয়েই নেত্রীর ডাকে কালীঘাটে কুণাল! মমতা বললেন, ‘বিশ্রাম নাও’

Date:

Share post:

নির্বাচনী রণকৌশল ঠিক করতে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ভাঙা পা নিয়েই শুক্রবার সেই বৈঠকে হাজির হলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। বৈঠকের আগে এদিন কুণালের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কুণালের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন তৃণমূল নেত্রী(TMC)।

প্রেসক্লাবে ফুটবল ম্যাচ খেলতে গিয়ে পা ভেঙেছিল তৃণমূল নেতা কুণাল ঘোষের। হাসপাতালে ভর্তি হওয়ার পর পায়ে অস্ত্রপ্রচার করতে হয় তাঁর। পায়ের প্লাস্টার কাটার পর এদিন প্রথমবার স্ট্রেচারে করে বাড়ির বাইরে বের হন কুণাল। উদ্দেশ্য তৃণমূল নেত্রীর ডাকে দলীয় বৈঠকে যোগ দেওয়া। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়ার পর কুশল বিনিময় করেন দু’জন। পায়ের অবস্থা কেমন রয়েছে জানতে চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুণালকে পরামর্শ দেন এই সময় পুরোপুরি বিশ্রাম নেওয়ার।

এরপর ২১-এর নির্বাচনী প্রচারে গিয়ে নিজের পা ভাঙার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কুণালকে বলেন, বিধানসভার নির্বাচনী প্রচারে গিয়ে পা ভাঙার পরও লাগাতার প্রচার চালিয়ে গিয়েছিলেন তিনি। তার ফল এখনো তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এখনো সেই ভাঙা পায়ের ব্যথায় ভুগতে হয় তাঁকে। কুণাল ঘোষ যেন সেই ভুল না করেন। এই সময় তাঁর উচিত পুরোপুরি বিশ্রাম নেওয়া। এ কথা বারবার তাঁকে স্মরণ করিয়ে দেন দলনেত্রী।

আরও পড়ুন- জনসংযোগে জোর, মাসে ৩ দিন জেলাভিত্তিক বৈঠক করবেন মমতা

Related articles

পুরুলিয়ায় বিজেপির ট্রিপল ইঞ্জিনকে ধুয়ে দিলেন অভিষেক

বাঘমুন্ডি বিধানসভা (Bagmundi Assembly) কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাতো সমর্থনে ঝালদায় সভা করতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন...

নির্বাচনের জন্য মোহনবাগানের ম্যাচের দিন বদল, সব শেষে ডার্বি?

নির্বাচনের জন্য সূচি পরিবর্তন হল আইএসএলের (ISL)মোহনবাগানের(Mohun Bagan)। ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচটি ২৬ এপ্রিলের পরিবর্তে ১২ মে সন্ধ্যা...

রামের নামে গুলি! ডবল ইঞ্জিন ওড়িশায় তদন্তের মুখে বিজেপি বিধায়ক

রামনবমী (Ram Navami) উদযাপন করতে প্রকাশ্যে গুলি চালিয়ে প্রশ্নের মুখে বিজেপি বিধায়ক (BJP MLA)। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত...

ট্রেন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান: বঞ্চনার খতিয়ান পাঁশকুড়ায় পেশ মমতার

রাজ্যের ক্ষমতায় থাকার আগে থেকেই রাজ্যের মানুষের জন্য দিল্লি থেকে পরিষেবার কাজ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার...