Monday, March 30, 2026

জয় দিয়ে সিরিজ শুরু ভারতের, প্রথম একদিনের ম‍্যাচে অজিদের ৫ উইকেটে হারাল হার্দিকরা

Date:

Share post:

জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু করল ভারতীয় দল। এদিন মুম্বইয়ে প্রথম একদিনের ম‍্যাচে অজিদের ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। ব‍্যাট হাতে দুরন্ত ইনিংস কে এল রাহুলের। ৭৫ রানে অপরাজিত তিনি। ৪৫ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। বল হাতে নিয়েছেন ২ উইকেট। ম‍্যাচের সেরা জাড্ডু। এই জয়ের ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৮৮ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস। অজিদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন মিচেল মার্শ। ৮১ রান করেন তিনি। স্টিভ স্মিথ করেন ২২ রান। লাবুশানে করেন ১৫ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ। দুটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতে একের পর এক ধাক্কা খায় ভারতীয় দল। তবে এদিন টিম ইন্ডিয়াকে ভরসা দিলেন কে এল রাহুল। সমালোচনার জবাব দিলেন তিনি। উইকেট পিছনের পাশাপাশি ব‍্যাট হাতেও জবাব দিলেন রাহুল। ৭৫ রানে অপরাজিত তিনি। রাহুলকে যোগ‍্য সঙ্গত দেন জাদেজা। ৪৫ রানে অপরাজিত তিনি। এছাড়া ভারতীয় ব‍্যাটারদের রান সংখ‍্যা ঠিক এরকম, ইশান কিষাণ ৩। ২০ রানে আউট হন শুভমন গিল। বিরাট কোহলি করেন ৪ রান। শূন‍্যরানে আউট হন সূর্যকুমার যাদব। অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেন ৪৫ রান। অজিদের হয়ে তিন উইকেট মিচেল স্টার্কের। ২ উইকেট স্টোনিসের।

আরও পড়ুন:চ‍্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে চেলসির মুখোমুখি রিয়াল, সিটির মুখোমুখি বায়ার্ন


 

Related articles

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...

মোবাইলে বিনামূল্যে দেখা যাবে আইপিএল! জেনে নিন উপায়

আইপিএল (IPL) শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আকাশছোঁয়া। সম্প্রচারে এসেছে বড় পরিবর্তন। পুরোপুরিভাবে ফ্রি নয় আইপিএলের সম্প্রচার। জিওহটস্টারের (Jio...

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত: দুদিন রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের একবার দুর্যোগের মুখে বাংলা। ঝঞ্ঝা রেখা বিহার থেকে উত্তরপূর্বে মেঘালয় পর্যন্ত বিস্তৃত।...