Thursday, March 19, 2026

ইজরায়েলে কো*ভিডের নয়া ভ্যারিয়েন্ট ! কঠিন হচ্ছে স্বাস্থ্যবিধি

Date:

Share post:

ঠিক যখন মনে করা হচ্ছিল বিশ্ব থেকে বিদায় নিয়েছে কোভিড ১৯ (Covid 19) ভাইরাস, তখনই একটু একটু করে প্রকাশ্যে আসছে বিভিন্ন দেশের কোভিড আশঙ্কার কথা। এবার ইজরায়েলে (Israel) কো*ভিডের দুটি অনুরূপের খোঁজ মিলল। বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে (Ben-Gurion International airport) অবতরণের সময় রোগীদের আরটি-পিসিআর পরীক্ষা (RTPCR Test)করা হয় আর সেখানেই দুটি রিপোর্ট পজিটিভ আসে। এরপরই নড়েচড়ে বসে সে দেশের স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry)।

ইজরায়েলে যে দুটি ভ্যারিয়েন্ট মিলেছে তাদের মধ্যে একটি হল বি এ. ১ (BA.1) যা আসলে ওমিক্রনের (Omicron)একটি প্রতিরূপ বলে জানাচ্ছে। অন্যটি হল বি এ. ২ , এটি একাধিক ভাইরাসের সংমিশ্রণ বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে যাঁদের দেহে নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে প্রাথমিক ভাবে তাঁদের জ্বর, সর্দি, মাথা ও পেশী ব্যথার মতো সমস্যা দেখা দিয়েছিল। আক্রান্ত ২ জনেরই বয়স তিরিশ বছরের নিচে বলে জানা যাচ্ছে। গবেষকরা বলছেন দুটি ভাইরাসের সংমিশ্রণে নতুন ভ্যারিয়েন্ট তৈরি হওয়া খুব স্বাভাবিক ঘটনা। অধ্যাপকরা বলছেন দুটি ভাইরাস বংশবৃদ্ধি করে এবং জেনেটিক উপাদানের আদান-প্রদান করে ,একটি নতুন ভাইরাস তৈরি হয়। রিপোর্ট বলছে ইজরায়েলে ওমিক্রনের ঘটনা হ্রাস পেলেও এবার BA.2 সংক্রমণ বাড়তে শুরু করেছে। সে দেশের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দেশবাসীকে টিকার তিনটি ডোজ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। যদি এই ডোজ নিতে কেউ রাজি না হন সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হয়েছে।

 

Related articles

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...

আর জি কর আন্দোলনে গেরুয়া যোগে সিলমোহর, পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভয়ার মা!

এতদিনে ঝুলি থেকে বেড়াল বেরল। আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদে বিরোধীদের রাজনৈতিক উস্কানির অভিযোগ ছিল...