Wednesday, June 10, 2026

এসএসসির সব নিয়োগ বাতিল করার হুঁশিয়ারি ক্ষুব্ধ বিচারপতি মান্থার

Date:

Share post:

আদালতের নির্দেশকে তোয়াক্কা করেনি এসএসসি।মানেনি নম্বর দেওয়ার নির্দেশ।পুরো বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় যরপরনাই  রুষ্ট কলকাতা হাই কোর্ট। এসএসসির চেয়ারম্যানকে ফের তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী শুক্রবার এসএসসির চেয়ারম্যানকে সশরীরে হাজিরা দিতে হবে। কেন কোর্টের নম্বর দেওয়া সংক্রান্ত নির্দেশ মানা হয়নি, তার কারণ দর্শাতে হবে আদালতের কাছে।বিচারপতি মান্থার হুঁশিয়ারি, প্রয়োজনে আদালত সমস্ত নিয়োগ খারিজ করে দিতে পারে।

আসলে যে আইনে নবম-দশম শ্রেণির শিক্ষকদের নিয়োগ ‘অবৈধ’ বলে বাতিল করা হয়েছে, স্কুল সার্ভিস কমিশন আইনের সেই ধারাই এবার চ্যালেঞ্জের মুখে। স্কুল সার্ভিস কমিশনের আইনের ১৭ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। এই আইন প্রয়োগ করেই ৬১৮ জন কর্মরত শিক্ষকের সুপারিশপত্র বাতিল করা হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি ৩ এপ্রিল।

এদিকে,২০১১ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাঠ্যসূচির  বাইরে থেকে প্রশ্ন এসেছে অভিযোগ তুলে ৮৩ জন মামলা করেন। গত বছর জুন মাসে মামলাকারীদের নম্বর দিতে নির্দেশ দেয় হাই কোর্ট। কিন্তু সেই নির্দেশ এখনও মানা হয়নি বলে অভিযোগ। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি মান্থা বলেন, এসএসসি কি কোর্টের সঙ্গে খেলা করছে? নিজেরা নিয়োগ করছে। আর নিজেরাই ভুল করছে। এমনকি আদালত নির্দেশ দেওয়ার পরও কার্যকর করা হচ্ছে না। এটা কি পরিকল্পিত? ক্ষুব্ধ বিচারপতি আরও বলেন, বলতে কোনও দ্বিধা নেই যে, একটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে এরা খেলা করেছে।

বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এসএসসির প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক। তারপরই এসএসসির উদ্দেশে ভর্ৎসনার সুরে তিনি বলেন, “আপনারা ভেবেছেন কি? প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব। আপনাদের সব নিয়োগে সন্দেহ রয়েছে। আদালতের নির্দেশের উপর এ ভাবে চালাকি করলে কড়া পদক্ষেপ করতে বাধ্য হব।প্রয়োজনে সব নিয়োগ বাতিল করে দেব।

 

Related articles

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...