Saturday, June 20, 2026

সন্তোষপুর আগন্তুকের ‘ক্রিয়া’র উদ্যোগে শিক্ষা সংস্কৃতির ‘নব উন্মেষ’ !

Date:

Share post:

নারী শক্তির জাগরণে প্রতি মুহূর্তে কাজ করে চলেছে সন্তোষপুর আগন্তুকের ‘ক্রিয়া’ (Santoshpur Agantuk’s KRIYA)। এবার শিক্ষা আর সংস্কৃতির অঙ্গনে ‘ নব উন্মেষ’ ঘটালেন তাঁরা। উদীয়মান প্রতিভার স্বীকৃতিতে নতুন পদক্ষেপ তাঁদের। এবার তাই বেছে নেওয়া হল কলকাতার এক বৃদ্ধাশ্রমকে (Old Age Home in Kolkata)। একদিকে বয়স্কারা কেক কাটলেন অন্যদিকে নৃত্য ও চিত্রকলায় সৃজনশীলতার স্কলারশিপ (Scholarship)পেল ৬ শিশু।

অলকা জালান ফাউন্ডেশন ও ইমাসের সহযোগিতায় নারী শক্তির বিকাশে এবার বৃদ্ধাশ্রমকেই বেছে নিল সন্তোষপুর আগন্তুকের ‘ক্রিয়া’। নাচে গানে কবিতায় সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হল বালিগঞ্জ ফাঁড়ির ‘দাগা নিকুঞ্জে’। সেখানে বৃদ্ধাশ্রমের বয়স্ক মহিলারা পুরনো দিনের স্মৃতিচারণায় ডুবলেন এই অনুষ্ঠানে। বাটি ও চামচ বাজিয়ে ‘পুরানো সেই দিনের কথা’র সঙ্গী হল প্রখ‌্যাত তিন শিল্পী সায়নী চাওড়া, পুলমা সেন ও জলসা চন্দ্রের নৃত‌্য পরিবেশনা। বৃদ্ধাবাসের মহিলাদের গান ও বিশেষ ভাবে সক্ষম কিশোরীদের নাচ সবার নজর কেড়েছে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সন্তোষপুর আগন্তুকের সভাপতি স্বর্ণালী পাল। সন্তোষপুর আগন্তুকের সম্পাদক অরিজিৎ মুখোপাধ্যায় জানান, সমাজের পিছিয়ে পড়া অংশের সঙ্গে থেকে তাদের উত্তরণই সংস্থার লক্ষ‌্য। এই অনুষ্ঠানের আগে ১০ থেকে ১৪ বছরের কিশোর কিশোরীদের জন‌্য নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা হয়। সেখান থেকে প্রতি বিভাগে তিনজনকে স্কলারশিপ দেওয়ার ব‌্যবস্থা করে সন্তোষপুর আগন্তুকের ‘ক্রিয়া’। টুসি নস্কর বলেন বৃদ্ধাবাসের দিদাদের ও বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর-কিশোরীদের আনন্দ ফিরিয়ে দেওয়াটাই আসল লক্ষ্য।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...