Wednesday, March 25, 2026

Weather Update : কলকাতায় কা*লবৈশাখী ! দু*র্যোগের দাপট শুক্রবারেও

Date:

Share post:

বৃহস্পতিবার রাত ১০টা ৩৭ মিনিট নাগাদ প্রায় ৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝো*ড়ো হাওয়া বুঝিয়ে দিয়েছে কলকাতায় (Kolkata) কালবৈশাখীর আগমনী। লক্ষীবারের পর শুক্রবারেও দাপট অব্যাহত। রাজ্যে ঝড়-বৃষ্টির (Thunderstorm) পূর্বাভাসের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। কোথাও কোথাও ব*জ্রপাতের আশ*ঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)।

মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী হয়েছে কলকাতা সহ শহরতলীর মানুষ। দমদম এবং আলিপুরে জোড়া কালবৈশাখী প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি দিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর বৃহস্পতিবার রাতে কোথাও হালকা থেকে মাঝারি কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হয়েছে। চৈত্রের প্রথম দিনেই এটি উত্তর-পশ্চিম দিক থেকে আসা প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগকে কালবৈশাখী বলেই আখ্যা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে। মালদহ , উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। যদিও শনিবারের পর থেকে ঝড়ের দাপট কিছুটা কমবে। কলকাতা সহ-সংলগ্ন জেলার এবং উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবারে দমকা হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় মেঘলা আকাশ। বৃষ্টির জন্য এক ধাক্কায় কলকাতার রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি নেমে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...