Thursday, March 26, 2026

দুর্ঘটনার কবলে ইমরান খানের কনভয়! প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি ভেঙে ঢুকল পুলিশ

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের(Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের(Imran Khan)। গ্রেফতারির খাড়া সদ্য ঘাড় থেকে নেমেছে আদালতের দৌলতে। এরপরই বড়সড় কবলে পড়লেন ইমরান। শনিবার তোষাখানা মামলার শুনানিতে উপস্থিত হওয়ার জন্য ইসলামাবাদের(Islamabad) উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ইমরান। তখনই তাঁর কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। রাস্তায় উলটে যায় গাড়িটি। অবশ্য এই দুর্ঘটনার কোনওরকম চোট পাননি প্রাক্তন প্রধানমন্ত্রী। ইমরান লাহোরের বাড়ি থেকে বার হতেই তার পাঁচিল ভেঙে ঢুকে পড়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পুলিশ। গ্রেফতার করে ২০ জন পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (PTI) কর্মীকে।

সম্প্রতি ইমরানের বাড়ির সামনে পুলিশ আর পিটিআই কর্মী-সমর্থকদের সংঘাত চলতে। ইমরানকে গ্রেফতার করতে চায় পুলিশ। তাতে বাধা দিচ্ছে তাঁর দলের কর্মী-সমর্থকেরা। এই কারণে, দুই পক্ষের সংঘর্ষের জেরে আহত হয়েছেন বেশ কয়েক জন। শনিবার সকালে ইমরান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার পরেই তাঁর বাড়িতে ঢুকে পড়ে পুলিশ। বাড়ির চত্বরেই দলীয় কর্মীদের শিবির তৈরি হয়েছিল। সেই শিবির উচ্ছেদ করাই ছিল পুলিশের লক্ষ্য। তবে পুলিশের এহেন আচরণের তীব্র নিন্দা করেছেন ইমরান। তিনি বলেন, “জামান পার্কে আমার বাড়িতে আমার স্ত্রী বুশরা বিবি একা রয়েছেন। সে সময় পুলিশ ঢুকে পড়েছে। কোন আইনে তারা এ সব করছে?”

ইমরানের বাড়ির গেট ভেঙে ঢোকার আগে পুলিশ ঘোষণা করে, “১৪৪ ধারা জারি রয়েছে। এই আবহে আপনারা জমায়েত করবেন না।” কয়েকটি ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, ঘোষণার পরেই বুলডোজার দিয়ে ইমরানের বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে পুলিশ। বেশ কয়েক জন পিটিআই কর্মীকে আটক করে। পুলিশের অভিযোগ, পিটিআই কর্মীরা তাদের উদ্দেশে পেট্রল বোমা ছোড়ে। গুলিও চালায়।

Related articles

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...

বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, চৈত্রে ঊর্ধ্বমুখী উষ্ণতা!

মার্চ মাসের শুরু থেকে দফায় দফায় ঝড় বৃষ্টির (rain and thunderstorm) দুর্যোগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal temperature) পরিবর্তনের...