Sunday, March 29, 2026

মেধাবি ছাত্র ভাই: গ্রুপ সির পরীক্ষার নম্বর নিয়ে সরব মন্ত্রী শ্রীকান্ত

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে ৮৪২ জন Group C কর্মীর চাকরি বাতিল হয়েছে। সেই তালিকায় নাম থাকায় চাকরি গিয়েছে মন্ত্রী শ্রীকান্ত মাহাতর (Srikanta Mahato) ভাই খোকন মাহাতরও (Khokon Mahato)। এ নিয়ে শনিবার মেদিনীপুর শহরে তৃণমূল কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে শ্রীকান্ত দাবি করলেন, তাঁর ভাই মেধাবি ছাত্র। ওই নম্বর তিনি কোনও ভাবেই পাবেন না। হার্ড কপি প্রশ্নপত্র মিলিয়ে দেখা হোক। এসএসসি-র ত্রুটি-বিচ্যুতির শিকার হয়েছেন তিনি। পাঁচ বছর ধরে চাকরি করছেন।

মন্ত্রী প্রশ্ন তোলেন, চাকরির পাঁচবছর পর কেন তালিকা প্রকাশিত হল! শ্রীকান্ত দাবি, খোকন যথেষ্ট যোগ্য। লেখাপড়াতেও ভালো। এর ফলে তাঁর ও পরিবারের সম্মানহানি হচ্ছে। উত্তরপত্র যাচাইয়ের জন্য তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।

আরও পড়ুন- “কন্ঠ আমার রুদ্ধ আজি, বাঁশি সংগীতহারা…”, কেন এমন কবিতা বললেন ফিরহাদ?

Related articles

কসবায় মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত

রবিবার ভোরে কসবার বোসপুকুর (Bosepukur, Kasba) এলাকায় ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ বিনোদ সিং (Vinod Singh)...

আংশিক মেঘলা আকাশের রবিবাসরীয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। মেঘলা আকাশে উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দুদিন ঝড়...

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...